কলকাতা ময়দানে ডেঙ্গির থাবা, প্রাণ হারালেন প্রাক্তন ফুটবলার
ডেঙ্গি এবার কেড়ে নিল প্রাক্তন ফুটবলারের প্রাণ। কলকাতা ময়দানে-র প্রথম ডিভিসনে খেলা ভাস্কর ঘোষের মৃত্যু হল ডেঙ্গিতে।
ডেঙ্গি এবার কেড়ে নিল প্রাক্তন ফুটবলারের প্রাণ। কলকাতা ময়দানে-র প্রথম ডিভিসনে খেলা ভাস্কর ঘোষের মৃত্যু হল ডেঙ্গিতে।

৩৮ বছরের ভাস্কর ঘোষ একটা সময় কলকাতা ময়দানে খেলেছেন বেশ দাপটের সঙ্গে। এরিয়ানের অধিনায়ক ছিলেন। খেলেছেন জর্জ টেলিগ্রাফ, মহমেডান স্পোর্টিংয়েও। ইস্টবেঙ্গল -মোহনবাগানের বিরুদ্ধেও ম্যাচ খেলেছেন কলকাতা ফুটবলের এই প্লেয়ার। খেলা ছাড়লেও , শারীরিক কোনও অসুস্থতা ছিল না তাঁর। ইদানিং তিনি ব্যবসা করতেন। তবে কলকাতা ময়দানে আর না খেললেও পাড়ার ক্লাবের ফুটবল দলের সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত ভাস্কর ঘোষ।

খড়দহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লী-র বাসিন্দা এক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন। প্রথমে খড়দহের বলরাম সেবামন্দির স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি করা হলেও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কামারহাটি-র বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেটে তাঁর মৃত্যুর কারণ ডেঙ্গি বলে উল্লেখ করা হয়েছে।
মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী ও সাড়ে তিন বছরের শিশু কন্যা। ভাস্করের মৃত্য়ুতে পরিবারের মত শোকস্তব্ধ কলকাতা ময়দানও।












Click it and Unblock the Notifications