প্রাক্তন সিপিএম নেতার দেহ উদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার হল মীর হেকারত নামে বছর ৫৮-র এক ব্যাক্তির দেহ।
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার ভাদুলিয়া জঙ্গল থেকে উদ্ধার হল মীর হেকারত নামে বছর ৫৮-র এক ব্যাক্তির দেহ। তিনি কেশপুরের নেড়াদেউল এলাকার বাসিন্দা ও দীর্ঘদিন সিপিএম দলের লোকাল কমিটির সম্পাদক ছিলেন। তবে রাজ্যে পালা বদলের পর ঘরছাড়া ছিলেন।

মীর হেকারত থাকতেন মেদিনীপুর শহরের সিপাই বাজারে। বেশ কিছুদিন ধরে পার্টির সঙ্গে দূরত্ব বাড়িয়ে জমি কেনা বেচার কাজ শুরু করেছিলেন তিনি। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান , এই খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সুকুমার মাহাতো, পিন্টু মাহাতো ও সঞ্জয় মাহাতো নামের এই তিনজন হেকারতকে খুন করে মাটিতে পুতে দেওয়ার কথা স্বীকার করেছে। তাদের জেরা করেই মৃতদেহ উদ্ধার করা হয়। জমি নিয়ে কোন বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
বৃহস্পতিবার দুপুরে ঘর থেকে বেরিয়ে যান হেকারত। তার পরে আর বাড়ি ফিরে আসেননি। শনিবার তার নিখোঁজ থাকার ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। হেকারতের ছেলে জাহাঙ্গির আলি বলেন, দোলের দিন দুপুরে বাবা ঘর থেকে বেড়িয়ে যান। শুনলাম যে তাকে খুন করা হয়েছে। কী উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে তা পরিবার বুঝতে পারছে না, জানিয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications