পুরভোটের ঘোষণার পরই বিজেপিতে ভাঙন, প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই চলছে ভাঙনের ধারা। একের পর এক হেভিওয়েট বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার রাজ্যের চার পুরনিগমে ভোট ঘোষণা হতেই ফের ভাঙন শুরু ধরে গেল শিলিগুড়ি বিজেপিতে।
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই চলছে ভাঙনের ধারা। একের পর এক হেভিওয়েট বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার রাজ্যের চার পুরনিগমে ভোট ঘোষণা হতেই ফের ভাঙন শুরু ধরে গেল শিলিগুড়ি বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল।

বিজেপিতে যথারীতি ভাঙন ভোট ঘোষণার পরই
আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট। কলকাতা পুরসভা ভোট সাঙ্গ হওয়ার পর রাজ্যের হাওড়া বাদে বাকি চার পুরনিগমে ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। শিলিগুড়িতে সবার আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম তথা বামফ্রন্ট। কিন্তু বিজেপিতে যথারীতি দেখা গেল ভাঙন রেখা।

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে বার্তা প্রাক্তন কাউন্সিলরের
শিলিগুড়ির তৃণমূল জেলা অফিসে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খুশবু মিত্তাল। তৃণমূলে যোগ দিয়ে খুশবু বলেন, বিজেপির সঙ্গে তাঁর কোনও গোলমাল নেই। তিনি রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরভোটের আগেই বিদায়ী কাউন্সিলরের এই দলবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিপিএমের এক নেতাও যোগ দেন তৃণমূলে
শুধু তিনিই নয়, সিপিএমের এক নেতাও মঙ্গলবার যোগ দেন তৃণমূলে। মঙ্গলবারই শিলিগুড়ির প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। তারপরই সিপিএম নেতা দীপায়ন রায় যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দলের টিকিট না পেয়েই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। মোট কথা শিলিগুড়ি ভোটের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল।

পুরভোটে সবার আগে প্রার্থী ঘোষণা করেছে সিপিএমই
শিলিগুড়িতে পুরভোট ঘোষণার পর সবার আগে প্রার্থী ঘোষণা করেছে সিপিএমই। কলকাতা পুরভোটেও সিপিএম সবার আগে প্রার্থী ঘোষণা করেছিল। শিলিগুড়িতেও সই ট্র্যাডিশন রেখে প্রার্থী ঘোষণা হয়েছে। অশোক ভট্টাচার্য প্রার্থী হয়েছেন। তিনি ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোনের পর অশোক ভট্টাচার্যের ফের নির্বাচনী রাজনীতিতে নামা বিশেষ তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে।

মত বদলে নির্বাচনী আসরে অশোক ভট্টাচার্য
উল্লেখ্য, অশোক ভট্টাচার্য আর পুরভোটে লড়বেন না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। তারপর দলের অনুরোধেই তিনি মত বদলান বলে দাবি। বুদ্ধদেববাবু তাঁকে ফোন করে জানান, শিলিগুড়ির পুরভোটে আপনি নেতৃত্ব দিন। দলকে জেতান। শুধু তাই নয়, বামেদের নেতৃত্ব দেওয়ার বার্তাও তিনি দিয়েছেন অশোক ভট্টাচার্যকে। অশোকবাবু বলেন, বুদ্ধদেববাবু কথায় দল অনুপ্রাণিত হবে। দলের অনুরোধেই তিনি ফিরলেন নির্বাচনী রাজনীতিতে। প্রসঙ্গত, ২০১৫ সালের ভোটে শিলিগুড়ি পুরসভায় বাম ও কংগ্রেস হাত মিলিয়ে বোর্ড গড়েছিল। এবারও ফের সেই মডেল অনুসরণ করা হয় কি না, তাই দেখার।












Click it and Unblock the Notifications