দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের

কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন দলেই প্রাক্তন কাউন্সিলর। মেদিনীপুর শহরের ৫ নম্বরওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের নাম মৌ রায়।

কাটমানি যাঁরা নিয়েছেন, তাঁদের ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জেলায় জেলায় কাটমানি বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। যদিও কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধেই এবার আক্রমণ শানালেন দলেই প্রাক্তন কাউন্সিলর। মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের নাম মৌ রায়।

দিদি কি একাই সৎ! কাটমানি নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দলের প্রাক্তন কাউন্সিলরের

মেদিনীপুর শহর তৃণমূলের নেত্রী মৌ রায়। তাঁর কাছেই কিনা এক প্রোমোটর কাটমানির টাকা ফেরত চেয়ে ফোন। প্রোমোটরের দাবি, এলাকায় ফ্ল্যাট তৈরির সময় প্রাক্তন কাউন্সিলরকে সাড়ে তিনলক্ষ টাকা দিয়েছিলেন তিনি। ফোন করে সেই টাকা তিনি ফেরত চান। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সেই টাকার দাবিতে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই প্রোমোটর।

মেদিনীপুরের প্রাক্তন কাউন্সিল মৌ রায়ের দাবি প্রোমোটরে দাবি মিথ্যা। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় তিনি তোপ দেগেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছেন, দিদি যদি মনে করে থাকেন, তিনি একাই সৎ, তাহলে ভুল করছেন। দিদির ঘোষণার পর থেকেই তিনি চরম আতঙ্কে রয়েছেন বলেও জানিয়েছেন। সঙ্গে রয়েছে অসহায়তা ও অস্বস্তিবোধও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+