মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লঙ্কা’ ছারখার করে দেব জ্বালিয়ে, ঝাঁঝালো তোপ শিবরাজের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লঙ্কা’ জ্বালিয়ে ছারখার করে দেবে বিজেপি। বুধবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররে নিশানা করলেন ‘মামা’ শিবরাজ সিং চৌহান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লঙ্কা' জ্বালিয়ে ছারখার করে দেবে বিজেপি। বুধবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররে নিশানা করলেন 'মামা' শিবরাজ সিং চৌহান। তিনি তোপ দাগেন, মমতা দিদি, যতক্ষণ না আপনার লঙ্কা দহন হচ্ছে, ততক্ষণ আমাদের আকটানো যাবে না। রাজ্যের তৃণমূল সরকারকে আমরা উৎখাত করেই ছাড়ব।

বুধবার খড়গপুরের সভা থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমাদের হেলিকপ্টার আটকালে, আমরা সড়ক পথে আসব। আমাদের সড়ক পথে আটকালে পায়ে হেঁটে আসব। কিন্তু আমাদের আটকানো যাবে না। বিজেপিকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনকে দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছেন। কিন্তু সেই অভিসন্ধি পূর্ণ হবে না।
তিনি বলেন, আমি মধ্যপ্রদেশের মামা, বাংলাতেও মামা। এবার বাংলাতে মামাভি আগায়া। আর রক্ষা নেই তৃণমূল সরকারের। গোটা রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে। যতদিন মমতা বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন বাংলায় কোনও কল্যাণ হবে না। আমরা বাংলায় গুন্ডারাজ চলতে দেব না। তৃণমূল সরকারকে উৎখাত করেই ছাড়ব।
তিনি এদিন খড়গপুরের মঞ্চ থেকে ইউনাইটেড ফ্রন্টকেও তোপ দাগেন। তিনি বলেন, আমাদের সেনাপতি মোদী, আপনাদের সেনাপতি কে? কেউ আমপানাদের সেনাপতির নাম বলতে পারবেন না। মহাজোট গড়ে কিছুই লাভ হবে না, ২০১৯-এ তাঁদের সেনাপতি নরেন্দ্র মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন।












Click it and Unblock the Notifications