এক্সরেতে কোনও পরিবর্তন ধরা পড়েনি, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (buddhadeb bhattachajee) শারীরিক অবস্থান উন্নতি হয়েছে। এদিন সকালে বেসরকারি হাসপাতালে তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁকে এখন মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্ট দিত
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (buddhadeb bhattachajee) শারীরিক অবস্থান উন্নতি হয়েছে। এদিন সকালে বেসরকারি হাসপাতালে তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁকে এখন মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্ট দিতে হচ্ছে। শরীরে অক্সিজেনের মাত্রাও বেড়ে ৯৬%-এর আশপাশে রয়েছে বলেও জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে।

২৫ মে থেকে হাসপাতালে ভর্তি
১৮ মে বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিস্থিতি অবনতি হওয়ায় ২৫ মে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন হাসপাতালের তরফে দেওয়া হেলথ বুলেটিনে বলা হয়েছে, তাঁর তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে। পাশাপাশি কিছুটা শ্বাসকষ্টও রয়েছে।

মাঝে মধ্যে দেওয়া হচ্ছে বাইপ্যাপ
বুদ্ধদেব ভট্টাচার্যকে মাঝে মধ্যে বাইপ্যাপ দেওয়া হচ্ছে। মিনিটে অক্সিজেন লাগছে ২ লিটারের মতো। হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটা সময় অক্সিজেনের পরিমাণ ছিল ৪ লিটারের মতো। এছাড়াও দেহে অক্সিজেনের পরিমাণ ৯৬%-এর মতো বলে জানানো হয়েছে।

জ্ঞান রয়েছে, কথা বলছেন
মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁর জ্ঞান রয়েছে। কথাও বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তচাপও স্বাভাবিক রয়েছে। হার্ট রেট রয়েছে মিনিটে ৬৪। প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তিনি খাবার খাচ্ছেন। পাশাপাশি তাঁর রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক রয়েছে।

শুকনো কাশি রয়েছে
এখনও তাঁকে ক্লেক্সেন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে সলুমেন্ড্রল ইঞ্জেকশনও। রেমডেসিভির-এর কোর্স পুরো হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁর খুবই অল্প শুকনো কাশি রয়েছে। বুকের এক্সরেতে নতুন কোনও নিউমোনিয়ার পরিবর্তনগত চিত্র ধরা পড়েনি বলে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। রবিবার বিকেলে তিনি খবর দেখায় আগ্রহ প্রকাশ করেন, তা দেখেনও।












Click it and Unblock the Notifications