ইডি অফিসে হাজির টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, পুর নিয়োগ দুর্নীতির তদন্ত কি গতি পাচ্ছে?

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের গতি কি বাড়ছে? গত ১০ দিনের গতিপ্রকৃতি দেখলে সেই কথাই মনে হচ্ছে। এমনই বলছে ওয়াকিবহাল। মঙ্গলবার সকালেও তৃণমূলের নেতা, প্রাক্তন এক পুরপ্রধান সিজিও কমপ্লেক্সে গেলেন। এই খবর প্রকাশিত হওয়ার সময় তিনি ইডি দফতরেই আছেন। একের পর এক পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যানকে তলব করছে ইডি।

কামারহাটির পুরসভার চেয়ারম্যানের পর এবার টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। মঙ্গলবার সকালেই ইডির দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছালেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। এই পুরসভাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। বেনিয়মে কর্মী নিয়োগ হয়েছে এই পুরসভাতে। এমনই দাবি ইডির আধিকারিকদের।

Prashanta Chowdhury

ইডির আধিকারিকরা তদন্তে এই পুরসভাতে হানা দিয়েছেন। একাধিক কাগজপত্র খতিয়ে দেখেছেন তারা। বহু ফাইল, নথি তারা নিয়ে গিয়েছেন তদন্তের জন্য। একথাও জানা গিয়েছে। এরপর একে একে ডাক শুরু হয়েছে তৃণমূল নেতৃত্বের। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা একাধিকবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন।

গতকাল সোমবারও গোপাল সাহা দীর্ঘ সময় ইডি অফিসে ছিলেন। আজ মঙ্গলবার সকালেই হাজির হয়েছেন টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। ফাইলে একাধিক কাগজপত্র নিয়ে এদিন তিনি হাজির হন সিজিও কমপ্লেক্সে। তাকে কি ইডির তরফ থেকে জেরার জন্য তলব করা হয়েছে?

কী জন্য প্রশান্ত চৌধুরী এসেছেন ইডি অফিসে? সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনও কিছুর জবাব দেননি। একসময় তিনি ফাইল হাতে নিয়ে গেট পেরিয়ে লিফটের কাছে পৌঁছে যান। সূত্রের খবর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইডির তরফে ডাকা হচ্ছে।

টিটাগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীও এই তদন্তে আতসকাচের নীচে আছেন। এমনটাই সূত্রের খবর। এর আগে প্রশান্ত চৌধুরীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।

রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির তদন্ত চলছে। এছাড়াও শিক্ষা দুর্নীতি নিয়েও চলছে দীর্ঘ সময় ধরে৷ মন্ত্রীরা জেলে আছেন। নতুন করে ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার মধ্যেই নতুন করে পুরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা ইডি অফিসে যাতায়াত শুরু করেছেন।

তাহলে কি এই দুর্নীতির তদন্তও নতুন করে গতি পাচ্ছে? তথ্যতালাসের মধ্যে দিয়ে আবার হানা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+