দেবীপক্ষে বাড়বাড়ন্ত বঙ্গ বিজেপির! সব্যসাচীর পর হেভিওয়েট তৃণমূল নেতার যোগ বিজেপিতে
দেবীপক্ষে বাড়বাড়ন্ত বিজেপি। শুধু সব্যসাচী দত্তই নন, অপর এক হেভিওয়েট তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
দেবীপক্ষে বাড়বাড়ন্ত বিজেপি। শুধু সব্যসাচী দত্তই নন, অপর এক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ১ অক্টোবর অমিত শাহের মঞ্চ থেকে তার বিজেপির পতাকা হাতে নেওয়ার কথা থাকলেও, সময় মতোা না পৌঁছতে পারার জন্যই পরি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তিনি।

নাম ঘোষণা হলেও দেখা যায়নি
১ অক্টোবর নেতাজি ইন্ডোরে বিজেপিতে যোগদানকারী হিসেবে সব্যসাচী দত্তের সঙ্গে প্রশান্ত মিত্রের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাঁকে সেই সময় দেখা যায়নি। প্রশান্ত মিত্র জানিয়েছেন, কলকাতায় যানজটের মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। তাই নেতাজি ইন্ডোরে ঢুকতে দেরি হয়ে গিয়েছিল। আর ভিড় থাকায় তিনি মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেননি।

প্রশান্ত মিত্রের আক্ষেপ
অমিত শাহের সঙ্গে একমঞ্চে থাকতে না পেরে আক্ষেপ প্রকাশ করেছেন প্রশান্ত মিত্র। যদিও তিনি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছেন, বিজেপি সদস্য হয়েছেন।

দাদা প্রশান্ত মিত্র আগেই বিজেপিতে
লোকসভা নির্বাচনের পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে। এর পরেই তিনি বিজেপিতে যোগ দেন। দক্ষিণ দিনাজপুরের বর্তমান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ তাঁকে গদ্দার বলে অবিহিত করেছিলেন। আর দল থেকে বহিষ্কার করার পাশাপাশি পুরসভার চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দিয়েছিলেন প্রশান্ত মিত্রকে।












Click it and Unblock the Notifications