বাবুল সুপ্রিয় তৃতীয়বার করোনার কবলে, আক্রান্ত স্ত্রী-বাবাও! প্রশ্ন তুললেন অ্যান্টিবডি ককটেলের দাম নিয়ে

ফের করোনায় (Coronavirus) আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল (Trinamool Congress) নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন তিনি টুইট করে এই খবর জানিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা স্ত্রী-বাবা এ

ফের করোনায় (Coronavirus) আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল (Trinamool Congress) নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন তিনি টুইট করে এই খবর জানিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা স্ত্রী-বাবা এবং একাধিক কর্মীও। এবার নিয়ে তিনি তিনবার করোনা আক্রান্ত হলেন বলে জানিয়েছেন।

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়

তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়

এদিন টুইট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তিনি, তাঁর স্ত্রী বাবা এবং বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি টুইটে উল্লেখ করেছেন ২০২০-র নভেম্বরের প্রথমবারের জন্য তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি মাকে হারিয়েছিলেন। তাঁর বাবা কোনও ক্রমে রক্ষা পান। এরপর ২০২১-এর এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এই মুহূর্তে যাঁরা গত কয়েকদিনে সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি খুব কমসংখ্যায় মানুষ মাস্ক পরার ঘটনায় তিনি শঙ্কিত বলেও জানিয়েছেন বাবুল। বাবুল সুপ্রিয় বলেছেন, দুটি ভ্যাকসিন নেওয়া থাকলেও নতুন এই সংক্রমণে কেউই রক্ষা পাচ্ছেন না।

 অ্যান্টিবডি ককটেলের দাম নিয়ে প্রশ্ন

অ্যান্টিবডি ককটেলের দাম নিয়ে প্রশ্ন

বাবুল সুপ্রিয় এদিন অ্যান্টিবডি ককটেলের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি টুইটে উল্লেখ করেছেন, যাঁদের অন্য উপসর্গ আছে, কিংবা বয়স বেশি তাঁদের ক্ষেত্রে অ্যান্টিবডি ককটেল দেওয়া হচ্ছে। তাঁর দাম ৬১ হাজার টাকা। বাবার বয়স ৮৪ হওয়ায়, তাঁকে জরুরি ভিত্তিতে তা কিনে দিতে হয়েছে। কিন্তু কীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়ারা সেই ওষুধ কিনতে পারবেন, সেই প্রশ্ন করেছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে তিনি বলেছেন, সরকারের উচিত বর্তমান ভ্যাকসিনেশনের পাশাপাশি সরকারি হাসপাতালে অ্যান্টিবডি ককটেল পৌঁছে দেওয়া। অ্যান্টিবডি ককটেল এই মুহূর্তে জরুরি প্রয়োজন বলেও টুইটে মত প্রকাশ করেছেন তিনি। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সৌরভ গাঙ্গুলি এবং অরূপ বিশ্বাসকেও অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছিল।

চিকিৎসায় নতুন গাইডলাইন

চিকিৎসায় নতুন গাইডলাইন

প্রসঙ্গক্রমে বাবুল সুপ্রিয় যেদিন টুইট করে অ্যান্টিবডি ককটেলের দাম নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই ওষুধ জরুরি বলে দাবি করছেন, সেই দিনই পশ্চিমবঙ্গের তাঁর দলের সরকার করোনার চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, অ্যান্টিবডি ককটেল ব্যবহার করা যাবে না। পাশাপাশি মলনুপিরাভিরও ব্যবহার করা যাবে না। এই দুটিই কেন্দ্রের গাইডলাইনে নেই বলে স্বাস্থ্যভবনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে। যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদের মৃদু উপসর্গ থাকলেও স্টেরয়েড ব্যবহার করা যাবে না। যেসব রোগী কাশি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে বিশেষ ধরনের ইনহেলার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অরূপ বিশ্বাস

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অরূপ বিশ্বাস

এদিন আলিপুরের বেসরকারি হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক দুর্বলতা থাকলেও, তিনি আগের থেকে ভাল রয়েছেন। তাঁকে বাড়িতে দিন কয়েক বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে অরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সবাই দুটো করে মাস্ক পরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+