আমলকি খেয়ে সুস্থ হোন! অগ্নিমিত্রা পালকে অনুপম হাজরার উপদেশ নিয়ে জল্পনা

আমলকি খেয়ে সুস্থ হোন! অগ্নিমিত্রা পালকে অনুপম হাজরার উপদেশ নিয়ে জল্পনা

বিশ্বভারতীর পাঁচিল কাণ্ডে ফের অশান্তির কালো মেঘ। এরই মধ্যে বিশ্বভারতী নিয়ে অনুপম হাজরার নতুন মন্তব্য সামনে এসেছে। আগে তো তিনি অগ্নিমিত্রা পালের সেক্স র‍্যাকেট ইস্যু উড়িয়ে দিয়েছিলেন। এবার তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীকে দিলেন উপদেশ।

উপাচার্য ও বিজেপি নেত্রীর অভিযোগ

উপাচার্য ও বিজেপি নেত্রীর অভিযোগ

বিশ্বভারতীতে পাঁচিল দেওয়াকে সমর্থন করতে গিয়ে উপাচার্য বলেছিলেন, সেখানে অসামাজিক কাজকর্ম চলে। পাশাপাশি সেখানে সেক্স র‍্যাকেট চলার অভিযোগও করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য। এরপর বিশ্বভারতীতে যাওয়া রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালেরও অভিযোগ ছিল একই।

অনুপম হাজরার দাবি

অনুপম হাজরার দাবি

বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অধুনা বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা বলেছেন, বিশ্বভারতী নিয়ে তিনি কারও জ্ঞান শুনবেন না। কেননা প্রথমে বিশ্বভারতীতে পড়াশোনা এবং পরে অধ্যাপনায় যুক্ত থাকায় অন্য যে কারও থেকে বিশ্বভারতীকে বেশি চেনেন। তিনি জানিয়েছেন, কোনও দিন সেখানে সেক্স র‍্যাকেট তাঁর চোখে পড়েনি।

অগ্নিমিত্রাদিকে দিয়ে বলানো হয়েছে

অগ্নিমিত্রাদিকে দিয়ে বলানো হয়েছে

অনুপম হাজরা আরও বলেছেন, দায়িত্বশীল পদে থেকে বিশ্বভারতী নিয়ে এইধরনের মন্তব্য করা উচিত নয়। তিনি মনে করেন, অগ্নিমিত্রাদি এব্যাপারে কিছুই জানেন না। তাঁকে (অগ্নিমিত্রা) দিয়ে কেউ এসব কথা বলিয়েছে। তিনি আরও বলেন, কিছু না জেনে অন্য জায়গা থেকে শুনে বিশ্বভারতী সম্পর্কে ভুল মন্তব্য না করাই ভাল।

পাল্টা সুর চড়িয়েছেন অগ্নিমিত্রাও

পাল্টা সুর চড়িয়েছেন অগ্নিমিত্রাও

অগ্নিমিত্রা পাল দাবি করেছেন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি ওই অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেছেন, বিশ্বভারতীকে তিনিও কম চেনেন না। তাঁর মা বিশ্বভারতীর ছাত্রী ছিলেন।

 আমলকি খেয়ে সুস্থ হোন

আমলকি খেয়ে সুস্থ হোন

করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল সম্পর্কে অনুপম হাজরার উপদেশ, পারলে আমলকি জল, কিংবা আমলকি সিদ্ধ জল খান। কারণে তাতে প্রচুর পরিমাণে ভিচামিন সি থাকে। যা শরীরে শক্তি জোগায়। অগ্নিমিত্রাদি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বলেছেন অনুপম হাজরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+