Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় ত্রুটি? রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তায় ত্রুটি রাখছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার।

বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে ওই রিপোর্ট দিতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কী কী নিরাপত্তা পাওয়ার কথা রয়েছে। আর রাজ্য বিরোধী দলনেতাকে কোন কোন নিরাপত্তা দিচ্ছে? সেই ব্যাপারে তথ্য জানাতে হবে নবান্নকে। আদালতে সেই তথ্য পেশ করতে হবে।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীর আইনজীবীদের অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে চক্রান্ত করছে রাজ্য। তাঁর পাইলট কার পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই পাইলট কার দেওয়া হচ্ছে না। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। তিনি যেখানে যাবেন, তার আগে রুট লাইনিং করার কথা পুলিশের। কিন্তু সেই সব করা হচ্ছে না বলে অভিযোগ।

শুভেন্দু অধিকারী নিজেও এই অভিযোগ একাধিক বার করেছেন। তাঁর নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে করছে না রাজ্য সরকার। অতীতে দেখা গিয়েছে, বেশ কয়েক বার শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়েছে। কনভয়ে অন্য গাড়ি এসে ধাক্কা মেরেছে। সেই নিয়েও রাজ্য রাজনীতিতে শোরগোল হয়েছিল।

এদিন রাজ্যের বিরোধী দলনেতা আরামবাগে গিয়েছিলেন। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্থ আলুচাষি ও কৃষকরা। তাদের পাশে দাঁড়াতে আরামবাগ জেলা বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে কামারপুকুর চটিতে আলু বীজ বন্টন শিবিরের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকেও আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা ছিল।সেই বৈঠক প্রত্যাশিতভাবেই শুভেন্দু এড়িয়ে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বৈঠকেই থাকতে চান না। এমন কথাই তিনি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+