পরিযায়ীদের রাজ্যে ফেরাতে এবার নতুন 'এন্ট্রি অ্যাপ'-এর ঘোষণা নবান্নের!

সমস্যায় পড়েছেন ভিনরাজ্যের শ্রমিকরা। রাজ্যের হেল্পলাইন এবং টোল ফ্রি নম্বর নিয়ে অভিযোগ উঠেছিল বিস্তর। অভিযোগ, বহুবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারা যাচ্ছিল না টোল ফ্রি এবং কন্ট্রোল রুমের ফোন নম্বরে। ফলে শ্রমিকরা পড়েছিলেন সমস্যায়। যদিও নবান্ন সূত্রে জানা যায়, একসঙ্গে বহু মানুষ ওয়েবসাইট খোলার চেষ্টা করছেন। সেই কারণে ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না। আর তাই এবার নিয়ে রাজ্যে ফিরতে চাওয়া মানুষদের জন্য নিয়ে আসা হল অ্যাপ।

পরিযায়ীদের রাজ্যে ফেরাতে চালু হতে চলেছে এন্ট্রি অ্যাপ

পরিযায়ীদের রাজ্যে ফেরাতে চালু হতে চলেছে এন্ট্রি অ্যাপ

পরিযায়ীদের রাজ্যে ফেরার জন্য এবার থেকে চালু হতে চলেছে এন্ট্রি অ্যাপ। এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে রাজ্য সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছোটো গাড়ি অথবা বাসে করে যাঁরা ফিরতে চান, তাঁরা এই অ্যাপে তথ্য দিয়ে রাজ্যে নিশ্চিতভাবে ফিরতে পারবেন। এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে রাজ্য সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে।'

ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্যে হোয়াটসঅ্যাপ নম্বর চালু

ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্যে হোয়াটসঅ্যাপ নম্বর চালু

এদিকে আজ এন্ট্রি অ্যাপের পাশাপাশি একটি এগজিট অ্যাপও চালু করার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব। এর মাধ্যমে রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদরে ফেরানোর ব্যবস্থা করা হবে। এছাড়া ভিনরাজ্যের শ্রমিকদের সাহায্যে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে রাজ্য। আপনার মোবাইল থেকে ভিনরাজ্যের শ্রমিকরা ৮০১৭৮৪৫৫৫৫ এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে 'Hi' লিখলেই পাবেন প্রয়োজনীয় তথ্য। এতে অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে ।

আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু

আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইতিমধ্যেই ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়াদের মানুষকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিহার, উত্তর প্রদেশ, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য থেকে ফেরার জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগও শুরু করেছে আটকে থাকা মানুষজন।

সমস্যায় পড়েছেন অনেকে

সমস্যায় পড়েছেন অনেকে

অনেকে অবশ্য যোগাযোগও করতে পারছেন না। এই পরিস্থিতিতে যাঁরা যোগাযোগ করতে পারছেন না, তাঁদের জন্য একটি এন্ট্রি অ্যাপ চালু করা হচ্ছে। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এন্ট্রি অ্যাপের মাধ্যমে রাজ্য সরকারকে তথ্য দিয়ে রাজ্যে ফেরার বিষয়ে নিশ্চিত করতে পারবেন ইচ্ছুক ব্যাক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+