দিনদুপুরে ঘরে ঢুকে স্ত্রী-মেয়ের সামনে প্রৌঢ়কে গুলি, আশঙ্কাজনক জমি ব্যবসায়ী
ভাত খেতে বসেছিলেন প্রৌঢ়। ঘরে ঢুকে দুষ্কৃতীরা পর পর গুলি চালালেন তাঁকে লক্ষ্য করে। লুঠ চালাতে এসে টাকা না পেয়ে স্ত্রী ও মেয়ের সামনে প্রৌঢ়কে গুলি করে খুনের চেষ্টা চালাল দুই দুষ্কৃতী।
হাওড়া, ১৫ মার্চ : ভাত খেতে বসেছিলেন প্রৌঢ়। ঘরে ঢুকে দুষ্কৃতীরা পর পর গুলি চালালেন তাঁকে লক্ষ্য করে। লুঠ চালাতে এসে টাকা না পেয়ে স্ত্রী ও মেয়ের সামনে প্রৌঢ়কে গুলি করে খুনের চেষ্টা চালাল দুই দুষ্কৃতী। বুধবার হাওড়ার ডোমজুড়ে প্রকাশ্য দিবালোকে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি তাপস দোলুই নামে ওই জমি ব্যবসায়ী। সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, বন্দুক উঁচিয়ে দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিস তদন্ত শুরু করেছে।

এদিন দুপুর দু'টো নাগাদ আচমকাই দুই দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে ঢুকে পড়ে বাড়িতে। তখন ভাত খেতে বসেছিলেন তাপস দোলুই। তারা দু'জনেই হেলমেট পরেছিল। ৩০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না পেয়ে তাপসবাবুকে লক্ষ্য করে পর পর দু'টি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তাপসবাবু। এরপরই বন্দুক উঁচিয়ে তারা পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ডোমজুড় থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে জমি সংক্রান্ত ব্যবসা করতেন তাপসবাবু। অভিযোগের তির বিজয় সাউ ও অজয় সাউ নামে দুই দুষ্কৃতীর দিকে। তারা প্রায়ই টাকা চাইতে আসত। এদিন টাকা না পেয়েই গুলি চালিয়ে দেয় তারা।
পুলিশ খতিয়ে দেখেছ কী জন্য এই টাকার লেনদেন। তারা কী এই টাকা পেতেন, নাকি তোলাবাজির টাকা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই অভিযুক্তের বাড়ি হাওড়ারই টিকিয়াপাড়া এলাকায়। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications