খড়দহে ঋণদানকারী সংস্থায় ঢুকে মহিলা গ্রাহককে গুলি
খড়দহের রহড়া বাজারে একটি স্বর্ণ ঋণদানকারী একটি সংস্থায় ডাকাতি করতে এসে গুলি চালনার ঘটনা ঘটে। এক মহিলার মাথায় গুলি লাগে বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনা, ৮ এপ্রিল : সোনারপুরে সোনার দোকানে ডাকাতি ও দাকোন মালিককে গুলি করে খুনের ঘটনার রেষ কাটতে না কাটতেই, ফের ডাকাতি ও গুলিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার খড়দহে। খড়দহের রহড়া বাজারে একটি স্বর্ণ ঋণদানকারী একটি সংস্থায় ডাকাতি করতে এসে গুলি চালনার ঘটনা ঘটে। এক মহিলার মাথায় গুলি লাগে বলে অভিযোগ।
তবে মহিলার মাথায় গুলি লাগে, নাকি বন্দুকের বাট দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করা হয়, তা স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, সংস্থার অফিসের ভিতরে ছিনতাইবাজদের বাধা দেওয়ায় ধস্তাধস্তি বেধে যায় গ্রাহকদের সঙ্গে। তখনই মহিলা গ্রাহকের মাথায় বন্দুএকর বাট দিয়ে আঘাত করা হয়। এ প্রসঙ্গে পুলিশের যুক্তি, মাথায় গুলি লাগলে ওই গ্রাহকের মৃত্যুর সম্ভাবনাই থাকত। কিন্তু তাঁর মাথা কেটে গিয়েছে। পাঁচটি সেলাই পড়েছে।

আবার এমন তত্ত্বও উঠে আসছে যে, দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে ওই ঋণদানকারী সংস্থায় ঢোকেনি। তাদের টার্গেট ছিলেন ওই মহিলা গ্রাহকই। গুরুতর আহত মহিলা গ্রাহক ও তাঁর স্বামীর পক্ষ থেকে আবার দাবি করা হয়, দুষ্কৃঈতীর গুলিতে নয়, তিনি জখম হয়েছেন নিরাপত্তারক্ষীর গুলিতে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ পুলিশ।
ওই মহিলা ঋণের টাকা শোধ করতে ওই সংস্থায় এসেছিলেন। তখনই এই হামলার ঘটনা ঘটে। পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications