পুজোর আগেই 'অসুর' আবহাওয়া! ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পুজোর মুখে সক্রিয় মৌসুমী বায়ু। রয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর পূর্ব উত্তর প্রদেশ এবং সন্নিহিত অঞ্চলের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

পুজোর মুখে সক্রিয় মৌসুমী বায়ু। রয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর পূর্ব উত্তর প্রদেশ এবং সন্নিহিত অঞ্চলের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা কিনা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পঞ্জাব থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তা

আবহাওয়ার সতর্কবার্তা

পরবর্তী ৪৮ ঘন্টায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। এমন কী পরবর্তী ২৪ ঘন্টাতেও তা বজায় থাকবে বলে জানানো হযেছে। কারণ হিসেবে বলা হয়েছে মৌসুমী অক্ষরেখা রেখা হরিয়ানা, উত্তর পশ্চিম উত্তর প্রদেশ, বিহার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

হিমালয় সংলগ্ন ৫ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার ও মঙ্গলবার। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এইসব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী দুদিন। এপরের ২৪ ঘন্টাতেও চলতে পারে সেই রেশ।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়ার সতর্কবার্তা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে সোমবার, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোনও কোনও জায়গায়। এছাড়াও, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে
পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায়। এই জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+