মহা দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে! উত্তরে অতিবর্ষণের জন্য সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর

মহা দুর্যোগ ধেয়ে আসছে বঙ্গে! উত্তরে অতিবর্ষণের জন্য সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর

উত্তরবঙ্গের জন্য ফের অতিবর্ষণের সতর্কবার্তা। ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিবর্ষণ হতে পারে বলে, আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে। হিমালয়ের পাদদেশ দিয়ে থাকা মৌসুমী অক্ষরেখার কারণে এই বৃষ্টি বলে জানানো হয়েছে।

আর্দ্রতা ও মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা

আর্দ্রতা ও মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশ দিয়ে মৌসুমী অক্ষরেখা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রয়েছে আর্দ্রতার আক্রমণ।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়ে বৃষ্টি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। এরপর ২৪ থেকে ৪৮ ঘন্টা উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভারী বৃষ্টি, সঙ্গে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। এরপরের ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৮ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অতিবৃষ্টির প্রভাব

অতিবৃষ্টির প্রভাব

আবহাওয়া দফতর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে দার্জিলিং এবং কালিম্পং-এ ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে। রাস্তা কর্দমাক্ত হয়ে যেতে পারে। এই দুই জেলায় ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। অতিবৃষ্টির ফলে নদীগুলির জলস্তর ব্যাপক বৃদ্ধি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+