South Bengal Weather: ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ! তিন দিনের জন্য দক্ষিণবঙ্গে আবহাওয়ার সতর্কতা জারি

South Bengal Weather: উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা ঘনীভূত হয়ে মঙ্গলবার ভোররাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে দক্ষিণবঙ্গে ৩১ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে কোথাও ভারী আবার কোথাওও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জন্য কোনও সতর্কতা না থাকলেও, দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। বলা হয়েছে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

South Bengal Weather

১ অগাস্ট মঙ্গলবার পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

২ অগাস্ট বুধবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। ওইদিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, এই বৃষ্টিতে নদীতে জলের স্তর বাড়তে পারে। বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। কলকাতা ও শহরতলীর নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে এই সময় মাঠে কিংবা ক্ষেতে সার কিংবা কীটনাশক দিতে নিষেধ করা হচ্ছে। অন্যদিকে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে পাকা ঘরের নিচে আশ্রয় নিয়ে পরামরশ্ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+