রবিবার পর্যন্ত বাংলার ৮ জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা! প্লাবনের আশঙ্কায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

রবিবার পর্যন্ত বাংলার ৮ জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা! প্লাবনের আশঙ্কায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

বর্ষার শুরুতেই অতিপ্রবহ বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখ অসম থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম বিহারের ওপর দিয়ে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও প্রবেশ করেছে। সেই কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১৫ থেকে ১৯ জুনের মধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা

আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা

  • আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৫ জুন কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী থেকে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইদিনই দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
  • ১৬ জুনেও কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী থেকে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়।
  • ১৭ জুনেও কোচবিহার ও আলিপুরদুয়ারে আগের দুদিনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির কোথা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১৮ জুন কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পাবে। ওই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন জলপাইগুড়ি জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • ১৯ জুন কোচবিহার ও আলিপুরদুয়ারে সেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১৬ জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে। ওই দিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সম্ভাব্য প্রভাব

সম্ভাব্য প্রভাব

  • উত্তরবঙ্গের ভারী থেকে অতিপ্রবল বৃষ্টির সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
  • বলা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের পরিস্থিতি তৈরি হতে পারে।
  • এছাড়াও তিস্তা, জলঢাকা, সঙ্কোশ এবং তোর্সা নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।
  • এছাড়াও প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতাও কমে যেতে পারে। জমিতে থাকা ফসল, শাকসবজির ক্ষতি হতে পারে। পুর এলাকায় নিচু জায়গাগুলি প্লাবিত হতে পারে।
  • জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হরপা বানের পরিস্থিতও তৈরি হতে পারে।
গৃহীত ব্যবস্থার সুপারিশ

গৃহীত ব্যবস্থার সুপারিশ

  • আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মাঠে থাকা সবজি তুলে নিতে হবে।
  • ফসলের বাঁচাতে জমা জল যত দ্রুত সম্ভব বের করে দিতে হবে।
  • এই মুহূর্তে সার কিংবা কীটনাশক ব্যবহার করা যাবে না ।
  • বজ্রপাতের সময় পাকা ছাদের তলায় আশ্রয় নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+