Cyclone Jawad: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা! সোমবারেও চলবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া অফিসের
Cyclone Jawad: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় কমলা সতর্কতা! শীত নিয়ে কোন পূর্বাভাস আবহাওয়া দফতরের
ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) শক্তি হারিয়ে আস্তে আস্তে নিম্নচাপে (Low Pressure) পরিণত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। তবে আস্তে আস্তে তা কমতে থাকবে রাতের পরে। সোমবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে এখনই ভারী শীতের কোনও পূর্বাভাস নেই। এই সিস্টেম পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত শীতের সম্পর্কে কিছুই বলতে পারছে না আবহওয়া (Westher Office) দফতর।

রবিবার সকালে জাওয়াদের অবস্থান
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তর-পূর্বে ঘন্টায় ২০ কিমি বেগে সরে যাচ্ছে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ এর অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৭০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে। ওড়িশার পারাদ্বীপ থেকে এর অবস্থান ছিল ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং পুরী থেকে ১২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

গতিপথ উত্তর-উত্তর-পূর্বে
এই গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পূর্বে দিকেই যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুর নাগাদ আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে পুরীর কাছে পৌঁছে যাওয়ার কথা। তবে এর পরেও তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ওড়িশা উপকূল ধরে। বাংলার উপকূলে পৌঁছনোর আগেই তা আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে রবিবার মধ্যরাত নাগাদ।

ঝড়ের বেগ
রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঝড়ের বেগ ছিল সর্বোচ্চ ঘন্টায় ৭০ কিমি। এদিন বিকেল নাগাদ ঝড়ের বেগ কমে দাঁড়াবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমিতে। আর গভীর রাতে পশ্চিমবঙ্গে উপকূল এসে তার বেগ কমে দাঁড়াবে সর্বোচ্চ ঘন্টায় ৫০ কিমিতে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে। একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর ৬ ডিসেম্বর সোমবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। সোমবারের জন্য উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মৎস্যজীবীদের জন্য জারি লাল সতর্কতা
পাশাপাশি মৎস্যজীবীদের ৬ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাঁদের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে ৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার জেরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications