আবহাওয়ার খবর: দিনে দিনে বদলাচ্ছে পরিস্থিতি! শনি ও রবিবারের 'ঘূর্ণিঝড়' কতটা প্রভাব ফেলবে বাংলায়
আবহাওয়ার খবর: দিনে দিনে বদলাচ্ছে পরিস্থিতি! শনি ও রবিবারের 'ঘূর্ণিঝড়' কতটা প্রভাব ফেলবে বাংলায়
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। যার প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জায়গায় রবিবার অতিভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) অফিসের। যে কারণে সতর্কবার্তাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার নাগাদ। যা পরবর্তী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেই মনে করছেন আবহবিদরা। এরপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই মনে করছেন তাঁরা। এরপর তা আরও শক্তি বাড়িয়ে ৪ নভেম্বর শনিবার সকালে তা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে।

৪ ও ৫ ডিসেম্বর হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ ও ৫ ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ ডিসেম্বর ভারী বৃষ্টির আশঙ্কার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ৫ ডিসেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্র ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রা, কলকাতা এবং হাওড়া জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এইদিনই ভারী বৃষ্টির আশঙ্কায় পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মালদহ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রবল ঝড়ের আশঙ্কা
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ৪ ডিসেম্বর উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর ৫ ডিসেম্বর উল্লিখিত জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
শুধু স্থলভাগেই নয়, সমুদ্রও উত্তাল থাকবে ৩ ডিসেম্বর থেকে। ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৬৫ কিমি পর্যন্ত হতে পারে। সেই কারণে যাঁরা গভীর সমুদ্রে যাচ্ছেন, তাঁদেরকে ২ ডিসেম্বর বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আর ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কেউ যাতে সমুদ্রে মাছ ধরতে না যান, তার জন্যও অনুরোধ করা হয়েছে।
আবহাওয়া দফতরের থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যে কারণে সম্ভাব্য হিসেবে তার নামকরণ করা হয়নি। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)।












Click it and Unblock the Notifications