রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

বুধ থেকে রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি (rainfall) ও বজ্রপাতের (thunder storm) সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর (weather office)। পাশাপাশি জানানো হয়েছে, ১১ জুন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচ

বুধ থেকে রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি (rainfall) ও বজ্রপাতের (thunder storm) সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর (weather office)। পাশাপাশি জানানো হয়েছে, ১১ জুন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ (low pressure) তৈরি হতে চলেছে।

আগামী ২-৩ দিনে মৌসুমী বায়ু সারা রাজ্যে

আগামী ২-৩ দিনে মৌসুমী বায়ু সারা রাজ্যে

উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তা আস্তে আস্তে অন্য জেলাতেও ছড়িয়ে পড়ছে। অন্যদিকে নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু সারা রাজ্যেই ছড়িয়ে পড়বে। যার প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। যা হবে ৯ থেকে ১৩ জুনের মধ্যে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য

আবহাওয়া দফতরের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য

আবহাওয়া দফতরের তরফে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায়। আর ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। শনিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়।

 উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে সেরকমভাবে সতর্কবার্তা দেওয়া না হলেও শনিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কবার্তা

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে আলাদা করে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে কারণে ১১ জুন সকাল থেকে মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। আর যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ১০ জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

বজ্রবিদ্যুতের থেকে বাঁচতে কী করা যাবে, কী করা যাবে না

বজ্রবিদ্যুতের থেকে বাঁচতে কী করা যাবে, কী করা যাবে না

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, বজ্রবিদ্যুত আছড়ে পড়ার সময়ে তাঁরা যেন পাকাবাড়ির তলায় আশ্রয় নেন। সেই সময় একেবারেই বাইরে বেরিয়ে পড়া যাবে না। এই সময়ে গাছের তলায়ও আশ্রয় নেওয়া যাবে না। এই সময়ে কৃষকরা যেন মাঠে কাজ করতে না যান।
আর ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+