সপ্তাহভর উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস, নদীগুলির জলস্তর বৃদ্ধি নিয়ে আগাম সতর্কতা
এবার অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ (north bengal) জুড়ে। ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের(weather office) তরফে। বলে হয়েছে ২৭-২৯ জুনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হ
এবার অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ (north bengal) জুড়ে। ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের(weather office) তরফে। বলে হয়েছে, ২৭-২৯ জুনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। যার জেরে নদীগুলিতে জলস্তর বৃদ্ধির ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

প্রবল বৃষ্টিপাতের কারণ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে উত্তরবঙ্গের ওপরে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। যার জেরে ২৭ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের কোনও জায়গায়ই বৃষ্টি থেকে বাদ যাবে না।

ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে ২৭ জুনের পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরের দিন অর্থাখ ২৮ জুন সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৯ জুন মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং-এ। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
৩০ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , আলিপুরদুয়ার জেলায়। এছাড়ার অতিরিক্ত বৃষ্টি হতে পারে কোচবিহারে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও।
১ ও ২ জুলাই ভারী থেকে অতিভাবী সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আর ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। যার জেরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
৩ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

আবহাওয়া দফতরের সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে একদিকে যেমন বৃষ্টির সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে, ঠিক তেমনই জেলাগুলিতে জলস্তর বৃদ্ধি সম্পর্কে আগাম সতর্ক করা হয়েছে। এর ফলে নিচু জায়গাগুলিতে প্লাবন সম্পর্কে সতর্ক করা হয়েছে। এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং-এ ভূমিধসের আশঙ্কা প্রকাশও করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications