সিবিআই কাণ্ডের পর এবার কলকাতা পুলিশের দুই ডিসিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

রোজভ্যালি মামলায় কলকাতা পুলিশের দুই ডিসিকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে এসেছিল সিবিআই। যার জেরে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব চরমে উঠেছে। এবার আর এক চিটফান্ড - রোজভ্যালি মামলায় কলকাতা পুলিশের এসটিএফ ও এসইডি-র দুই ডিসিকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সিবিআই কাণ্ডের পর এবার কলকাতা পুলিশের দুই ডিসিকে তলব ইডির

এই দুই অফিসার হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুরলীধর শর্মা। তাঁরা যাতে তদন্তে সহযোগিতা করেন সেজন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে। ইডির তরফে চিঠি গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে।

এর আগে মঙ্গলবার রাজীব কুমার মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না। একইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকে তদন্তে সহযোগিতার জন্য নিরপেক্ষ স্থান শিলংয়ে সিবিআই অফিসারদের সামনে হাজিরা দিতে হবে।

সিবিআই কাণ্ডের পরই নতুন ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন ঋষি শুক্লা। তাঁকে সমস্ত ঘটনার রিপোর্ট করা হয়েছে। কলকাতায় সিবিআই এর ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে বড় দলও গড়া হয়েছে। সেই দলই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। এছাড়া তাঁকে কী জিজ্ঞাসাবাদ করা হবে সেই প্রশ্নমালাও নাকি তৈরি হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+