TMC MP Dev: তৃণমূল সাংসদ দেবকে হাজিরার নোটিশ ধরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

TMC MP Dev: তৃণমূল সাংসদ দেবকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে দিল্লিতে এই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, গরু পাচার মামলায় ঘাটালের সাংসদকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ই-মেল মারফত এই নোটিশ তাঁকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই বিষয়ে তৃণমূল নেতা তথা অভিনেতার (TMC MP Dev) কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে যতবার ডাকবে, তত বারই যাওয়ার কথা দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অ্যালকেমিস্টের মামলাতে বর্ষীয়ান তৃণমূল নেতা মুকুল রায়কে ইডি তলব করা হয়েছে বলে খবর।

TMC Mp Dev

এর আগে গরু পাচার মামলায় অভিনেতা দেবকে (TMC MP Dev) তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসে তদন্তে। এমনকি বেশ কয়েকজকন সাক্ষীকে জেরা করেও দেবের নাম নাম পান ত্যদন্তকারীরা।

সে বিষয়ে জেরা করতেই তৃণমূল সাংসদকে তলব করে সিবিআই। দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। যদিও এনামুল হককে তিনি চেনেন না বলেই তদন্তকারীদের দেব জানান বলে সূত্রের খবর। এমনকি কোনও রকম টাকার লেনদেন তাঁর সঙ্গে হয়নি বলেও দাবি করেন।

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখেই ফের একবার তলব করা হল। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে গরু পাচার মামলাতেই দেবকে নোটিশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাক্ষী হিসাবেই মূলত তাঁকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, বেশ কিছু নথিও সাংসদকে নিয়ে যেতে বলা হয়েছে বলে খবর। ভোটের মুখে নতুন করে ফের গরু পাচার মামলায় দেবকে ইডির নোটিশ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

প্রতিহিংসা করতেই দেবকে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। সম্প্রতি রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দেন দেব (TMC MP Dev)। সরকারি তিনটি পদ থেকে ইস্তফাও দেন তিনি। এমনকি ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য আর দাঁড়াবেন বলেও জোর জল্পনা তৈরি হয়েছিল।

আর তার মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বলেন, বিজেপির কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেবের কথা হয়েছে শুনেছি। এরপরেই বিষয়টিকে নিয়ে নড়েচড়ে বসে তৃণমূল। দেবের মানভঞ্জনের চেষ্টা করা হয় তৃণমূলের তরফে। আর সেই পরিস্থিতিতে দেবকে নোটিশ দিল ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+