সারদা-কাণ্ডে অপর্ণা সেনকে তলব করল ইডি, চলল জিজ্ঞাসাবাদ

অপর্ণা সেন
কলকাতা, ১৮ অগস্ট: মিঠুন চক্রবর্তীর পর এ বার অপর্ণা সেন। সারদা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। পাশাপাশি, অপর্ণা সেনের গত কয়েক বছরের আয়ব্যয়ের হিসাব খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা।

সারদা গোষ্ঠীর মালিকানায় একটি মাসিক পত্রিকা চলত। 'পরমা' নামে ওই পত্রিকার সম্পাদক ছিলেন অপর্ণা সেন। সল্ট লেকের সেক্টর ফাইভে পত্রিকাটির অফিস ছিল। ওই পত্রিকায় সম্পাদক থাকার সময় মাসে দু'লক্ষ টাকারও বেশি বেতন পেতেন অপর্ণা সেন। সঙ্গে অন্যান্য খরচ-খরচাও। সেই সুবাদে তাঁকে এ দিন ডেকে পাঠায় ইডি।

এর আগে অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ মিঠুন চক্রবর্তীকেও জেরা করেছে ইডি। তিনি সারদা গোষ্ঠীর একটি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, এদিন রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিযোগ, বাঁকুড়ায় বেলিয়াতোড়ে ২০০৯ সালে সারদা গোষ্ঠীকে একটি কারখানা বাজারদরের চেয়ে বেশি দামে বিক্রি করেন তিনি। সুদীপ্ত সেন লোকসানে চলা কারখানাটি কিনতে না চাইলেও তাঁকে ভয় দেখিয়ে সেটা করতে বাধ্য করা হয়। সুদীপ্তবাবু এই ঘটনার কথা ইডি এবং সিবিআই-কে জানান। মনে করা হচ্ছে, ইডি-র পর সিবিআই এই ইস্যুতে শ্যামাপদ মুখোপাধ্যায়কে ডাকবে। শ্যামাপদ মুখোপাধ্যায় ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ও পরিবহণমন্ত্রী মদন মিত্রের নাম জড়িয়েছে সারদা কেলেঙ্কারিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+