উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মৃত বেড়ে ৪৭

বাংলা
শিলিগুড়ি, ২০ জুলাই: উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মারা গেলেন আরও দু'জন। এ নিয়ে গত ১৮ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জন। ঘটনার জেরে উদ্বিগ্ন রাজ্য সরকার উত্তরবঙ্গের সাতটি জেলায় চরম সতর্কতা জারি করেছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অমরেন্দ্রনাথ সরকার জানান, এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৩২০ জন এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন সময়। তবে এই দফায় অবস্থা সবচেয়ে খারাপ।

গতকাল এনসেফেলাইটিসে আক্রান্তদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন মন্ত্রী গৌতম দেব। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও দীর্ঘক্ষণ বৈঠক করেছেন তিনি। আগামীকাল অর্থাৎ সোমবার স্বাস্থ্য দফতরের বড় কর্তাদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বৈঠক করবেন বলে খবর। এই বৈঠক হবে 'উত্তরকন্যা' সচিবালয়ে। অবিলম্বে রোগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, জীবাণুঘটিত রোগ হল এনসেফেলাইটিস। এতে মস্তিষ্কে প্রদাহ অনুভূত হয়। মৃদু অবস্থায় মাথাব্যথা, জ্বর ইত্যাদি হয়। আর চরম অবস্থা হলে খিঁচুনি হয়, শরীর কাঁপতে থাকে। রোগী ভুল বকে। শেষ পর্যন্ত মৃত্যুও ঘটে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+