এনসেফেলাইটিস: এতদিন কি ঘুমোচ্ছিলেন, প্রশ্ন স্বাস্থ্য দফতরকে

উত্তরবঙ্গে এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে এটি মহামারীর আকার নিয়েছে। অথচ সেই জানুয়ারি মাসে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়। তখন রোগটি ব্যাপক হারে ছড়ায়নি বলে স্বভাবসুলভ আলস্য নিয়েই চলছিল স্বাস্থ্য দফতর। শেষ পর্যন্ত গত কয়েক দিনে পরপর অনেকে মারা যান। একদিকে ভালো ডাক্তারের অভাব, অন্যদিকে পরিকাঠামোর অভাবে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। অবস্থা সামাল দিতে ডাকা হয় দিল্লি এবং পুণের বিশেষজ্ঞদের। তাঁরা সব কিছু দেখেশুনে থ। এঁরা বলছেন, জানুয়ারি থেকেই যদি স্বাস্থ্য দফতর ব্যবস্থা নিত, তা হলে আজকে এমন দিন দেখতে হত না। এমনকী, এনসেফেলাইটিস নিয়ে মানুষকে সচেতন করার কাজও করেননি স্বাস্থ্যকর্তারা। এই রোগ হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, সাধারণ মানুষের কোনও ধারণাই নেই।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে এনসেফেলাইটিস ছড়িয়েছিল। তখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্টাডি সেন্টার খোলা হয়েছিল। এরা এনসেফেলাইটিস নিয়ে গবেষণা চালাত। আক্রান্তদের রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয়ে সহায়তা করত। মাঝখানে দক্ষিণবঙ্গে আর এনসেফেলাইটিস না হওয়ায় গত ন'বছর ধরে কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে আছে। ওয়াকিবহাল মহলের মতে, এই কেন্দ্রটি থাকলে কিছুটা সুবিধা হত রোগ প্রতিরোধে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সুপার অমরেন্দ্রনাথ সরকার বলেন, "পরিকাঠামোর অভাব তো আছেই। তবুও আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন, তা মাথায় রেখে এগনো হচ্ছে।"
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications