নবদ্বীপে রাসের ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন, ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে দাঁড়াবে সব স্টেশনেই

রাস পূর্ণিমা মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। প্রতি বছরের মতো এবারও নবদ্বীপ ধামের এই জনপ্রিয় উৎসবের ভিড় সামলাতে ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে।

পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন এই ট্রেন পরিষেবা পরিচালনা করবে। যা আগামী ৫ নভেম্বর ও ৬ নভেম্বর চালু থাকবে। যাত্রা পথে সমস্ত স্টেশনে এই ট্রেন থামবে, যা যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।

আপ ইএমইউ স্পেশ্যাল ট্রেনটি বেলা ২টোয় ব্যান্ডেল থেকে ছাড়বে এবং বিকেল ৪টা ১০ মিনিটে কাটোয়ায় পৌঁছাবে। অন্যদিকে, ডাউন ইএমইউ স্পেশ্যাল ট্রেনটি কাটোয়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রওনা দিয়ে রাত ৮টা ৩০ মিনিটে ব্যান্ডেলে ফিরবে।

এই বিশেষ ট্রেন পরিষেবা নবদ্বীপ ধামের উৎসবস্থলে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে মনে করছেন পূর্ব রেলের আধিকারিকরা। যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন রাস পূর্ণিমা মেলার জন্য এই বিশেষ ট্রেনের সুযোগ নিয়ে নির্ঝঞ্ঝাট ও আনন্দময় যাত্রা নিশ্চিত করেন। পূর্ব রেলওয়ের তরফে বলা হয়েছে তারা এই উৎসবের মরশুমে সকল যাত্রীদের জন্য আনন্দময় ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ অভিজ্ঞতার কামনা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+