আইএসএফ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাশুল, সরকারিকর্মীকে প্রহারে নিশানায় তৃণমূল
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, হিংসার ঘটনা ঘটেছে। শুধু বিরোধী নেতা-কর্মীরাই আক্রান্ত হচ্ছেন না, আক্রান্ত হচ্ছেন সরকারি কর্মীরাও। আইএসএফ প্রার্থীকে মনোনয়নপত্র প্রদান করার অপরাধে সরকারি কর্মীকে নিগৃহীত করা হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
মনোনয়নপত্র প্রদানকে কেন্দ্র করে বিডিও অফিসে ঢুকে সরকারিকর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ বিডিও। তিনি এই ঘটনায় নালিশ করেছেন মহকুমা শাসকের কাছে। বিডিও কার্তিক পাল জানান, বিদ্যুৎ ঘোষ নামে আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। ওই কর্মী জখম হয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সরকারির কর্মীর প্রহৃত হওয়ার ঘটনাটি ঘটেছে ভাঙড় দু-নম্বর ব্লকে। আইএসএফের অভিযোগ, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তাদের দলের নেতা সাইম কাজদিরকে মনোনয়নপত্র দিয়েছিলেন বিডিও অফিসের কর্মী বিদ্যুৎ ঘোষ। তারপর আইএসএফ নেতা-কর্মীরা চলে আসার পরই ওই সরকারি কর্মীর উপর চড়াও হন তৃণমূলের স্থানীয় কর্মীরা।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, তৃণমূল কংগ্রেসে শুধু বিরোধীদের নয় সরকারি কর্মীদেরকেও ছাড়ছে না। তাঁরা সন্ত্রাসের বাতাবরণে ভোট করতে চাইছে। তাই বিরোধীদেক মনোনয়ন পেশকেও ভয় পাচ্ছে। বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে, তা করতে সিদ্ধহস্ত তারা।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক দেশে সকলেরই ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। এতে বাধা দেওয়া হবে কেন? পঞ্চায়েত ভোট ঘোষণা থেকেই দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে। তার জেরে একের পর এক বিশৃঙ্খলা, অশান্তির ঘটনা ঘটে চলেছে।
এদিকে আরো অভিযোগ ওই ঘটনার সময় বিডিও অফিসে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামও। পঞ্চায়েত সমিতির একটি অফিসে বসে তাঁরা প্রার্থী বাছাইয়ে ব্যস্ত ছিলেন। সেই সময়ই বিডিও অফিস চত্বর ঘিরে তৃণমূলের কর্মীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ।

তৃণমূল এমনই একটি পরিবেশ তৈরি করছে সর্বত্র, তাতে শান্তিতে মনোনয়নপত্র তোলা বা জমা দেওয়া দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এই অবস্থায় পঞ্চায়েত ভোট আদৌ শান্তিতে কি সম্ভব, সে প্রশ্ন তুলেছে আইএসএফ-সহ বিরোধী নেতা-নেত্রীরা।
প্রতিটি ঘটনাতেই অভিযোগের আঙুল উঠছে রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। তৃণমূলের সেকেন্ড ইন্ড কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মেনে দল যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথে চলছে না, তা স্পষ্ট।
এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক শওএকত মোল্লা বলেন, এদিনের ঘটনা সত্যতা বিচার করে দলের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতা-কর্মীরা যদি এই ঘটনায় দায়ী হন, তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। তবে সরকারি কর্মীকে মারধর করা কখনই উচিত নয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications