সাত দফা দাবিতে জলপাইগুড়ি হাসপাতালে অস্থায়ী কর্মীদের আন্দোলন, জমা পড়ল স্মারকলিপি
রাজ্য সরকার দ্বারা পরিচালিত জলপাইগুড়ি জেলা হাসপাতাল। ওই হাসপাতালের অস্থায়ী কর্মীরা তাদের বেতন সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামে জলপাইগুড়ি তৃণমূলের শ্রমিক সংগঠন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে অস্থায়ী কর্মীরা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি স্মারকলিপি দেয়৷

দিন মজুরি হিসেবে যারা কাজ করেন তারাও এই আন্দোলনে অংশ নেন। তৃণমূল শ্রমিক সংগঠনের দাবি, হাসপাতালে কর্মীদের যে ভার্তা দেওয়া হচ্ছে দ্রুত সেই ভার্তার টাকা বাড়াতে হবে। এবং সরকারের পক্ষ থেকে কর্মীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলেন।
অভিযোগ, কেন্দ্রের সরকার নির্দেশিকা থাকা সত্যেও কর্মীরা বেতন পাচ্ছেন না। জেলার বিভিন্ন ব্লক থেকে শুরু করে হাসপাতালেও একই অবস্থায় আছেন কর্মীরা। সমস্ত কর্মীদের অবিলম্বে বেতন বাড়ানোর ব্যবস্থা করার কথার পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার দাবি করেন।
মোট সাত দফা দাবি নিয়ে আন্দোলনে করে কর্মীরা। দ্রুত দাবি পুরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার বলেন আজ আমরা সাতটি বিষয় নিয়ে একটি লিখিত ভাবে জানিয়েছি দ্রূত কর্মীদের বিষয়টি দেখার জন্য।












Click it and Unblock the Notifications