নব্বইয়ে বিদায়, চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী!

কলকাতা, ২৮ জুলাই : চলে গেলেন প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গত ২৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন লেখিকা। বৃহস্পতিবার দুপুর ৩ টে ১৬ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি। [বাংলা মাকে হারাল, আমি হারালাম অভিভাবক, মহাশ্বেতার মৃত্যুতে শোকপ্রকাশ মমতার]

গত দুমাস ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিসারত ছিলেন মহাশ্বেতা দেবী। বয়সজনিত একাধিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। রক্তে সংক্রমণ এবং কিডনি নষ্ট হয়ে যাওয়াতে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। [প্রয়াত 'হাজার চুরাশির মা' মহাশ্বেতাদেবী, প্রতিক্রিয়ায় কে কি বললেন...]

নব্বইয়ে বিদায়, চলে গেলেন প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী!

সাহিত্য কীর্তির জন্য ১৯৭৯ সালে সাহিত্য অ্যাকাডেমি সম্মানে সম্মানিত হন মহাশ্বেতা দেবী। পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ, বঙ্গবিভূষণ সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে রয়েছে হাজার চুরাশির মা, তিন কড়ির সাধের মতো কালজয়ী লেখা। লেখার পাশাপাশি জনআন্দোলনে এক অন্যতম মুখ ছিলেন মহাশ্বেতা দেবী।

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা সাহিত্য মহল। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহাশ্বেতা দেবীর প্রয়াণে দিল্লি সফরে কাটছাঁট করে আজই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+