Heat Wave in Bengal: 'আগুন' ধরাচ্ছে সূর্য! জরুরি বৈঠকে নবান্ন, দেওয়া হল বড় নির্দেশও

Heat Wave in Bengal: বৈশাখের তৃতীয় দিনেই প্রবল গরমে পুড়ছে বাংলা! পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা।

বিশেষ করে যে সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা (Heat Wave in Bengal) দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সতর্ক থাকার কথাও এদিনের বৈঠকে নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে খবর।

Heat Wave in Bengal

একদিকে যখন তাপপ্রবাহ নিয়ে সতর্ক (Heat Wave in Bengal) হচ্ছে নবান্ন অন্যদিকে সানস্ট্রোকে শহরে মৃত্যু হল একজনের। সোনারপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সোনারপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শাকিলা বিবি। তিনি সোনারপুরের জগদ্দল এলাকার বাসিন্দা বলে খবর।

আজ মঙ্গলবার সকাল থেকে অস্বস্তিকর গরম শহর এবং শহরতলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে পরিস্থিতি। প্রবল গরমে ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। এই অবস্থা থেকে এখনই মুক্তি মিলবে না বলে আগে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এর মধ্যেই দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heat Wave in Bengal) জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

এরপরেই নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্য সচিব বি পি গোপালিকা। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক হয়। যেখানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সহ জেলাশাসকরাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। গরম পড়তে না পড়তেই বিভিন্ন জেলায় জলের সমস্যা দেখা দিয়েছে। সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজনে জলের গাড়ি যাতে পাঠানো যায় তাও নজর রাখতে হবে জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের। এমনকি জলের পাউচও যাতে তৈরি রাখা হয় সেই বার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিটি জেলায় কন্ট্রোল রুম খোলার কথা বলা হয়েছে। এর মাধ্যমে নজর রাখতে হবে এবং সতর্ক থাকার কথা বলা হয়েছে। যে কোনও সমস্যায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে (Heat Wave in Bengal) বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+