বিশ্বকর্মা পুজো উপলক্ষে জলদাপাড়ার বক্সার ব্যাঘ্র প্রকল্পে গজরাজের পুজো। স্থানীয় রীতি মেনে এই গজরাজকে সন্তুষ্ট করতে কোন খামতি রাখেননি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা। ফি বছর বিশ্বকর্মা পুজোর দিন আনন্দে মেতে উঠেন জলদাপাড়া রেঞ্জ-এর বনকর্মীরা। তাঁদের সঙ্গী হয় কুনকি হাতিরা ।
প্রতি বছরের মতো এবছরও বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হল জলদাপাড়ায় । বিশ্বকর্মার বাহন হাতি। তাই প্রতি বছর জলদাপাড়াতয় বিশ্বকর্মা পুজোর দিন কুনকি হাতিদের পুজো করা হয় । এদিন সকালে প্রথমে কুনকি হাতিদের মাহুতেরা নদীতে নিয়ে গিয়ে স্নান করায়। তারপর তাদের নিয়ে আসা হয় জলদাপাড়া লজের সামনে। সেখানে তাদের পুজো করা হয় । এদিন জলদাপাড়া জাতীয় উদ্যানের মুক্তরাজ, রসরাজ, চৈতি ফুলমতি ,পৃথ্বীরাজ, মুক্তিরানি, মেরি, শ্রীমন্ত নামক ১০ টি কুনকি হাতির পুজো করা হয় ।
প্রসাদ হিসেবে প্রতিবারই কুনকি হাতিদের নানরকম ফল দেওয়া হয়। কিন্ত এবার শুধু দেওয়া হয়েছে আখ ও কলা । এদিন এই হাতি পুজো দেখতে বহু পর্যটক ভিড় জমিয়েছিলেন জলদাপাড়ায় ।