দাঁড়িয়ে গজরাজ, ৩১ নম্বর জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল
আপন খেয়ালে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সাক্ষাৎ গজরাজ। তার ঠেলায় আটকে গেল গাড়ি। সন্ত্রস্ত মানুষজন তফাতে সরে দাঁড়ালেন। জলপাইগুড়ির লাটাগুড়ির মালবাজারগামী ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
আপন খেয়ালে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সাক্ষাৎ গজরাজ। তার ঠেলায় আটকে গেল গাড়ি। সন্ত্রস্ত মানুষজন তফাতে সরে দাঁড়ালেন। জলপাইগুড়ির লাটাগুড়ির মালবাজারগামী ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আচমকাই রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় ওই পূর্ণ-বয়স্ক দাঁতালটি। আতঙ্কে ৩১ নম্বর জাতীয় সড়কের দুই দিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। পথ চলতি মানুষজনও গজরাজের থেকে দূরে সরে দাঁড়ান। এর জেরে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর হাতিটি নিজেই জঙ্গলে ফিরে গেলে ব্যস্ততম ৩১ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Click it and Unblock the Notifications