ঝাড়গ্রামে ফের হাতির হানা, প্রাণ গেল মহিলার
জঙ্গলমহল এলাকায় হাতির হামলা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ফের হাতি হানা দিল। সোমবার সকালে আগরবনী গ্রামে তাণ্ডব চালায় হাতির দল।
জঙ্গলমহল এলাকায় হাতির হামলা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ফের হাতি হানা দিল। সোমবার সকালে আগরবনী গ্রামে তাণ্ডব চালায় হাতির দল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃকৃত্য করতে যাচ্ছিলেন ওই গৃহবধূ, তখনই হাতির সামনে পড়ে যান তিনি। হাতি তাড়া করলে ছুটতে শুরু করেন তিনি। মৃত বধূর নাম কল্যাণী ঘোষ।
গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় হাতি তাণ্ডব বেড়েছে। জেলার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক বাসিন্দার। হাতির দল ফসলের ক্ষতি করছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বার বার বনদফতরকে জানানো হলেও তারা কিছুই করছেন না বলে অভিযোগ।

Click it and Unblock the Notifications