হাতির হানায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ির গয়েরকাটা

হাতির হানায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুিড়র গয়েরকাটা। রবিবার সকাল থেকে বনদপ্তর এবং বানারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা।

হাতির হানায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুিড়র গয়েরকাটা। রবিবার সকাল থেকে বনদপ্তর এবং বানারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। বনদপ্তরের মোরাঘাটা রেঞ্জ অফিসের চারটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিশাল পুলিস বাহিনী এবং কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা।

হাতির হানায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ির গয়েরকাটা

শনিবার রাতে মোরাঘাট রেঞ্জের একটি দলছুট হািত লোকালয়ে ঢুকে পড়ে। গয়েরকাটার হিন্দুপাড়ার এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। সেই সময় দলছুট হাতির সামনে পড়ে যায় রাজা ছেত্রী (২৪) নামে ওই যুবক। হাতির আক্রমণে সেখানেই মৃত্যু হয় তাঁর।

গ্রামবাসীরা দেখতে পেয়ে হাতিটিতকে তাড়া করতে শুরু করেন। সেই সময় পালাতে গিয়ে উজ্জ্বল মহন্ত নামে আরও একজন হাতিটির সামনে পড়ে যান। তাঁকে আক্রমণ করে দলছুট হাতিটি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকি‌ৎসাধীন রয়েছেন তিনি। তারপরেই উত্তেজিত গ্রামবাসীরা বনদপ্তরের অফিসে চড়াও হয়। যদিও আহত ব্যক্তির চিকিৎসার খরচ বনদপ্তর বহন করবে বলে জানিয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+