ট্রেনের ধাক্কায় মৃত্যু দুটি বুনো হাতির
ট্রেনের ধাক্কায় মৃত্যু দুটি বুনো হাতির
আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুটি বুনো হাতির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বাতাসি সংলগ্ন শিমুলতলা এলাকায়। শিলিগুড়ি থেকে কাটিহারগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই দুটি হাতির।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, আজ সকালে শিলিগুড়ি থেকে কাটিহার গামী ডেমু ট্রেনটি শিমুলতলায় পৌছলে, লাইনের ওপর চলে আসা দুটি বুনো হাতির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনের ইঞ্জিনের। ট্রেনের ধাক্কায় লাইনের দুপাশে ছিটকে পড়ে যায় দুটি হাতি। ঘটনা জানাজানি হতেই, এলাকার লোকজন ছুটে এসে ঘটনাস্থলে ভীড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরাও। হাতি মৃত্যুর ঘটনার ময়নাতদন্ত করা হবে মৃত হাতি দুটির।
অন্যদিকে আবারও ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাতি মৃত্যুর ঘটনায় রেলকে কাঠগড়ায় দাড় করিয়েছে পরিবেশপ্রেমী সংগঠনগুলিও।












Click it and Unblock the Notifications