শায়েস্তা করতে ৬ দিন ধরে বিদ্যুৎ বন্ধ! তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগে চাঞ্চল্য
লোকসভা ভোটে এলাকায় এগিয়ে গিয়েছে বিজেপি। সেই জন্যই নাকি শায়েস্তা করতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো হয়েছে।
লোকসভা ভোটে এলাকায় এগিয়ে গিয়েছে বিজেপি। সেই জন্যই নাকি শায়েস্তা করতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটানো হয়েছে। অভিযোগ আলিপুরদুয়ার শহর সংলগ্ন বিবেকানন্দ ১ পঞ্চায়েত এলাকায়। এর জেরে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ এবং পথ অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এলাকায় ছয়দিন ধরে বিদ্যুৎ নেই। মানুষের দুর্ভোগ চরমে। পিছনে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর অনুয়ায়ী, এমনটাই অভিযোগ বিজেপির। কেননা লোকসভা নির্বাচনে এলাকায় লিড পেয়েছ বিজেপি। এরপর থেকেই এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের নির্দেশেই বিদ্যুৎবন্টন কোম্পানি এলাকায় কাজ করছে না বলে অভিযোগ বিজেপির।
একসময়ে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত আলিপুরদুয়ারের ১২/১৬০ ও ১২/১৬১ নম্বর বুথে গত লোকসভা নির্বাচনে এগিয়ে গিয়েছে বিজেপি। এর পর থেকে এলাকার বাসিন্দাদের শায়েস্তা করতে তৃণমূল নানা পন্থার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি পুরো বিবেকানন্দ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ নেই এই অভিযোগ সত্য নয়। তবে বিষয়টি নিয়ে বিদ্যুৎ বন্টন সংস্থার আলিপুরদুয়ার এলাকার আধিকারিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications