Electoral Bond: নির্বাচনী বন্ডে ৫৪০ কোটি টাকা পেয়েছে TMC, কে দিল সেই অর্থ? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
এসবিআই নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতেই একের পর এক মোটা অঙ্কের চাঁদা পাওয়ার তথ্য সামনে এসে পড়েছে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই নির্বাচনী বন্ড প্রকল্পে। শুধু মাত্র টিএমসিই ৫৪০ কোটি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডে। যা এখনও পর্যন্ত সর্বাধিক বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল এসবিআই নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য পেশ করেছে। কার কাছ থেকে নির্বাচনী বন্ডে কোন রাজনৈতিক দল কত টাকা পেয়েছে সবটাই প্রকাশ করেছে এসবিআই। ইতিমধ্যেই নির্বাচনী বন্ডকে বেআইনি বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই নির্বাচনী বন্ড প্রকল্প ঘোষণা করেছিলেন।

এই নির্বাচনী বন্ড প্রকল্পে যেকোনও ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেকোনও রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারবে। ১০০০ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বন্ড কেনা যাবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই প্রকল্পে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বাধিক টাকা পেয়েছে বলে জানা গিয়েছে। ৫৪০ কোটি টাকা নির্বাচনী বন্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস এই বিপুল পরিমাণ নির্বাচনী বন্ড পেয়েছে এক লটারি ব্যবসায়ীর কাছ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি লটারি সংস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই লটারি সংস্থার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এই তথ্য প্রকাশ্যে আসার পরে জল্পনা শুরু হয়েছে তাহলে কি সব জেনেই তিনি সেকথা বলেছিলেন।
শুধু তৃণমূল কংগ্রেস নয় নির্বাচনী বন্ডে বিপুল অর্থ পেয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। ৫০৯ কোটি টাকা পেয়েছে ডিএমকে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১৬০ কোটি টাকা। বিজেপি পেয়েছে ১০০ কোটি টাকা আর কংগ্রেস পেয়েছে ৫০ কোটি টাকা। ফিউচার গেমিং নামে এক লটারি সংস্থার কাছ থেকে এসেছে সর্বাধিক টাকা।
সিকিমের কিছু লটারি সংস্থা সর্বাধিক টাকা দিয়েছে। এছাড়া ফিউচার গেমিং সংস্থা দিয়েছে ১০ কোটি টাকা। তারপরেই রয়েছে হায়দরাবাদের একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা। তারা ৯৬৬ কোটি টাকা বিজেপি,ডিএমকে, বিআরএসকে বিপুল টাকা দিয়েছে। তবে নামি জামি সংস্থার কাছ থেকে সর্বাধিক টাকা পেয়েছে বিজেপি। বেদান্ত, ভারতী এয়ারটেল, মুফতি, বাজাজ অটো, জিন্দাল গ্রুপ, টিভি মোটোরের থেকে বিজেপি মোটা টাকা পেয়েছে।












Click it and Unblock the Notifications