স্ত্রীকে নিয়ে বুথে, বিধিভঙ্গে অভিযুক্ত বিজেপি প্রার্থী! প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন
ভোট দিতে গিয়ে বুথের ভিতর নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে। ক্যামেরায় দেখা গিয়েছে, প্রার্থী তাঁর স্ত্রীকে দেখিয়ে দিচ্ছেন, কোথায় ভোট দিতে হবে।
ভোট দিতে গিয়ে বুথের ভিতর নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে। ক্যামেরায় দেখা গিয়েছে, প্রার্থী তাঁর স্ত্রীকে দেখিয়ে দিচ্ছেন, কোথায় ভোট দিতে হবে। এই ঘটনায় তৃণমূল অভিযোগ তোলে। ফলে নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয়।

স্ত্রীর সঙ্গেই ইভিএম-এর সামনে
এদিন সকালেই নির্দিষ্ট বুথে ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী ভারতী সরকার। স্ত্রীকে পাশে রেখেই ইভিএমের বোতাম টেপেন তিনি। এরপর স্ত্রীর ভোট দেওয়ার সময় প্রার্থীকে দেখিয়ে দিতে দেখায় যায়। সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়।

প্রার্থীর সাফাই
বিজেপি প্রার্থী দাবি করেছেন, তিনি কোনও বিধিভঙ্গ করেননি। তিনি আরও দাবি করেন, বরাবর তিনি স্ত্রীকে নিয়েই ভোট দিয়ে থাকেন। কোনও সময়ই বাধা আাসেনি।

তৃণমূলের অভিযোগ
তৃণমূলের তরফে এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়। কী করে একজন প্রার্থী এই কাজ করতে পারেন, সেই প্রশ্নও তোলে তৃণমূল।

পদক্ষেপ নির্বাচন কমিশনের
বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই সরিয়ে দেওয়া হয় সেই বুথের প্রিসাইডিং অফিসারকে। অন্যদিকে, বিজেপি প্রার্থীকেও শোকজ করা হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications