মহামারীতেও উৎসাহ ভোটারদের! করোনা আবহে পশ্চিমবঙ্গের ভোট কবে, কী জানাল নির্বাচন কমিশনের

মহামারীতেও উৎসাহ ভোটারদের! করোনা আবহে পশ্চিমবঙ্গের ভোট কবে, কী জানাল নির্বাচন কমিশনের

করোনা আবহে দেশে প্রথম নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বিহারে (bihar)। বাকি গণনা। যা নিয়ে আত্মবিশ্বাসী কমিশন (election commission)। আগামী বছরের রয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিকা রাজ্যে নির্বাচন। যা নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। আগামী বছরে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন সুশীল চন্দ্র (sushil chandra) । তার আগে ভোট নিয়েই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বিহারের ভোট নিয়ে প্রতিক্রিয়া

বিহারের ভোট নিয়ে প্রতিক্রিয়া

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশনের জন্য বিশ্বব্যাপী চলা গাইডলাইন মেনেই বিহারে ভোট করা হয়েছে। ফলে করোনা নিয়ে সতর্কতাও বজায় রাখা গিয়েছে। তিনি বলেছেন, বিহারের তৃতীয় পর্যায়ে ৫৭.৯২ শতাংশ ভোট পড়েছে যা ২০১৫-র ৫৬.৬৬ শতাংশের থেকে বেশি। গতবারের থেকে বেশি সংখ্যক মানুষ এবারের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নির্বাচনের সময়কার চ্যালেঞ্জ

নির্বাচনের সময়কার চ্যালেঞ্জ

নির্বাচন কমিশনার জানিয়েছেন, এই নির্বাচনের সময় সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশন। কীভাবে গাইডলাইন মেনে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ভোটারদের সুরক্ষাটাও ছিল বড় চ্যালেঞ্জের। অনেকেই মনে করেছিলেন, মহামারীর কারণে ভোটের হার কমে যেতে পারে। কিন্তু ক্রমাগত চেষ্টার ফলে তা বাড়ানো গিয়েছে। সিস্টেমিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল, পার্টিসিপেশন এব্যাপারে সাহায্য করেছে। মহামারীতেও ভোটারদের উৎসাহিত করা গিয়েছে।

 মহামারীতে আলাদা নির্বাচন

মহামারীতে আলাদা নির্বাচন

নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিহারের নির্বাচনে যে সংখ্যায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়, তার থেকে বেশি সংখ্যক মোতায়েন করা হয়েছিল। ফলে সেখানে একটাই বুথ দখলের ঘটনা ঘটেনি। এবার বিহারের নির্বাচনে প্রায় ৬৬.৪১ কোটি টাকার মদ, নেশার দ্রব্য, নগদ উদ্ধার করা হয়েছে। যা আগেকার নির্বাচনের থেকে বেশি। ২০১৫-র নির্বাচনে ২৮.৮২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। ২০১৯-এর নির্বাচনে বাজেয়াপ্ত করা হয়েছিল ৮.১ কোটি টাকা।

নির্দিষ্ট সূচিতেই হবে বাকি রাজ্যের নির্বাচন

নির্দিষ্ট সূচিতেই হবে বাকি রাজ্যের নির্বাচন

যদি কোভিড-১৯-এর জন্য কোনও ভ্যাকসিন নাও আসে, তবুও সামনের বছরে দেশের রাজ্যগুলির নির্বাচন সময়েই করা হবে। বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। আগামী বছরে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে বিহারের গাইডলাই অনুসরণ করা হবে। প্রসঙ্গ আগামী বছরে পশ্চিমবঙ্গ ছাড়াও, তামিলনাড়ু, অসম, কেরল, পণ্ডিচেরীর নির্বাচন রয়েছে। বিহারের নির্বাচন সুষ্ঠুভাবে বকরাতে পেরে তারাও খুবই আশাবাদী বলে জানিয়েছেন দেশের অন্যতম নির্বাচন কমিশনার।

 ২৪০ জন করোনা আক্রান্ত ভোট দিয়েছেন

২৪০ জন করোনা আক্রান্ত ভোট দিয়েছেন

বিহারে তিন পর্যায়ের নির্বাচনে ২৪০ জনের বেশি করোনা পজিটিভ রোগী ভোট দিয়েছেন, বুথে গিয়ে, বোতাম টিপে। তারা কেউই পোস্টাল ব্যালট ব্যবহার করেননি। এক্ষেত্রে সব পোলিং অফিসাররাই পিপিই কিট পরেছিলেন। করোনা আক্রান্ত ছাড়াও সিনিয়র সিটিজেন, এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল এবারের নির্বাচনে। এবারের নির্বাচনে প্রত্যেক বিধানসভা কেন্দ্রের অন্তত দুটি বুথের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল মহিলাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+