ভোটের আগেই বিপদ বাড়ল! অর্জুনের অপারেশন বারাকপুরের প্রতিবাদ, রিপোর্ট তলব
ভোটের আগের দিনই বিপাকে পড়লেন অর্জুন সিং। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাত পোহালেই বারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট।
ভোটের আগের দিনই বিপাকে পড়লেন অর্জুন সিং। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাত পোহালেই বারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। সেই ভোট প্রসঙ্গেই বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেছিলেন, আমার প্রতিটি ভোটেই নতুন পদ্ধতিতে অপারেশন চলে। কালকের ভোটে অন্য অপারেশন চলবে।

তাঁর এই মন্তব্যের পরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।তারপর ফের অর্জুন সিং বিতর্কে জড়িয়ে পড়েন। হালিশহরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অর্জুন সিং। পুলিশের চোখে চোখ রেখে তর্ক করতে দেখা যায় তাঁকে।
তিনি কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশকে প্রশ্ন করেন, গতকাল কোথায় ছিলেন? এরপরই বিজেপি কর্নীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে। কেন্দ্রীয় বাহিনী সামনেই পুলিশের সামনে 'ধস্তাধস্তি' বেধে যায় অর্জুন সিংয়ের। উল্লেখ্য, মুকুল পুত্র শুভ্রংশু রায়ের বিধানসভা কেন্দ্র বীজপুরের হালিশহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অপারেশন শব্দের মাধ্যমে কী বোঝানোর চেষ্টা করেছেন। আসলে উসকানিমূলক মন্তব্যে তিনি ভোটের বাজার গরম করতে চাইছেন। নির্বাচন কমিশনকে তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তৃণমূল নেতারা।












Click it and Unblock the Notifications