তৃতীয় দফা ভোটের মুখে কড়া কমিশন! মমতার রাজ্যে বদলি হলেন ৭ পুলিশ অফিসার
তৃতীয় দফার ভোটের মুখে ফের পুলিশ প্রশাসনে রদবদল। এদিন সাত পুলিশ আধিকারিককে বদলির জন্য নোটিশ জারি করেছে কমিশন। দিন কয়েক আগে বদলি করে দেওয়া হয়েছিল মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষকে।
তৃতীয় দফার ভোটের মুখে ফের পুলিশ প্রশাসনে রদবদল। এদিন সাত পুলিশ আধিকারিককে বদলির জন্য নোটিশ জারি করেছে কমিশন। দিন কয়েক আগে বদলি করে দেওয়া হয়েছিল মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল অজয় প্রসাদকে।

রাজ্য পুলিশে বড় রদবদল করল নির্বাচন কমিশন। কমিশনের তোপে এই তালিকায় রয়েছেন এসডিপিও থেকে আইসি এমনকি এএসআইরাও। তালিকায় রয়েছেন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আইসি সৈকত রায়, মুর্শিদাবাদের ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এএসআই বিধান হালদার, পশ্চিম বর্ধমানের অন্ডালের অফিসার রাজশেখর মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের বারাবনীর অফিসার অজয় মণ্ডল, বাঁকুড়ার বিষ্ণুপুরের এসডিপিও সুকমলকান্তি দাস এবং উত্তর ২৪ পরগনার বীজপুরের আইসি কৃষ্ণেন্দু ঘোষ।













Click it and Unblock the Notifications