Loksabha Election 2024: ষষ্ঠদফার ভোটের আগেই বড় রদবদল, একসঙ্গে চার অফিসারের বদলি
আগামীকাল রাজ্যে পঞ্চমদফার ভোট গ্রহণ। তার আগে ফের রাজ্য পুলিশের একাদিক অফিসারকে বদলির নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। একসঙ্গে চার অফিসারকে বদলি করা হয়েছে। তবে ষষ্ঠদফার ভোট যে জেলাগুলিতে রয়েছে সেই সব জেলা থেকে অফিসার বদল করা হয়েছে।
পুরুলিয়া, কাঁথি, তমলুক-সহ আট কেন্দ্রে ভোট রয়েছে ষষ্ঠ দফায়। তার আগে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও, পটাশপুর ও ভূপতিনগরের ওসিদেরও বদলির নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ভোটের সঙ্গে যুক্ত কোনও কাজে রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য পুরসভা ভোট থেকেই পুরুলিয়া জেলার একাধিক জায়গায় অশান্তি দেখা গিয়েছিল। কংগ্রেসের পুরকাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছিল পুরুলিয়ায়। তখন থেকেই উত্তেজনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাসকেও বদলি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য কাঁথিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে মনে করা হয়।প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যের বরোধী দলনেতা শাসক দলতে নিশানা করে বলেছিলেন ষষ্ঠদফার ভোটে আরও বাহিনী ঢুকবে রাজ্যে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে হবে ভোট। কোনও কারচুপি করার আর অবকাশ থাকবে না। অনেক রাজ্যেই এক দফায় ভোট হয়েছে। সেই সব রাজ্য থেকে বাহিনী এবার বাংলায় নিয়ে আসা হচ্ছে। ২০ মে রাজ্যে পঞ্চম দফার ভোট একাধিক স্পর্শ কাতর বুথ রয়েছে। সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তারমাঝেই ষষ্ঠদফার ভোটের প্রস্তুিত শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। একসঙ্গে চারজন অফিসারকে বদল করে তারই ইঙ্গিত দিয়ে রাখল তারা। ভূপতিনগরের ইন্সপেক্টর ওসি গোপাল পাঠককে বদলি করা হয়েছে। তাঁকেও ভোটের কোনও দায়িত্বে রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। পটাশপুরের ইন্সপেক্টর ওসি রাজু কুণ্ডুকেও সরানো হয়েছে। তাঁকেও ভোটের কাজে রাখা যাবে না।
সোমবার ২০ মে সকাল ১০টার মধ্যে তাঁদের জায়গায় কাঁদের বসানো হবে তার ৩ থেকে ৪ জনের নামের প্যানেল পাঠাতে বলা হয়েছে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এই পদে কারা বসবেন। প্রায় প্রতি দফাতেই কোনও কোনও পুলিশকে সরিয়ে ফেলা হয়েছে। ভোট ঘোষণার পরেই রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় অন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব কুমারকে কোনও কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে।












Click it and Unblock the Notifications