ভুয়ো ও মৃত ভোটার বাদ দিতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গে যাচাইকরণে এআই ব্যবহারের সিদ্ধান্ত

ভোটের তালিকা থেকে মৃত বা ভুয়ো ভোটারদের বাদ দিতে এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। যাচাইয়ের এই অভিনব ব্যবস্থাপনার বিষয়টি আজ কমিশনের এক আধিকারিক নিশ্চিত করেছেন।

এই নতুন AI সিস্টেমটি ভোটার ডেটাবেসে থাকা ছবিগুলির মধ্যে মুখের সাদৃশ্য বিশ্লেষণ করে একাধিক স্থানে নিবন্ধিত ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করবে।

পিটিআইকে ওই আধিকারিক বলেন, "ভোটারদের ছবি, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ছবির অপব্যবহার সংক্রান্ত অভিযোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা AI-এর সাহায্য নিচ্ছি।" তিনি আরও বলেন, "একই ভোটারের ছবি একাধিক স্থানে ভোটার তালিকায় দেখা গেলে, AI-নির্ভর ফেসিয়াল ম্যাচিং প্রযুক্তি তা শনাক্ত করবে।"

পরিযায়ী শ্রমিকদের ছবি ভোটার নিবন্ধীকরণে অপব্যবহার হচ্ছে এমন অভিযোগ বাড়তে থাকায় কমিশনের এআই ব্যবহার সংক্রান্ত পদক্ষেপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও ওই আঘধিকারিক উল্লেখ করেছেন যে, যাচাইকরণ প্রক্রিয়ায় বুথ-লেভেল অফিসার (BLOs)-দের ভূমিকা অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, "AI যাচাইকরণে সহায়তা করবে, কিন্তু প্রযুক্তি ব্যবহারের পরেও BLO-দের ভূমিকা অপরিহার্য। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ছবি সরাসরি তুলতে হবে।" বুথ-লেভেল এজেন্ট (BLAs) পূরণ করা ফর্ম জমা দিলেও, স্বাক্ষর যাচাইয়ের জন্য BLO-দের ব্যক্তিগতভাবে বাড়িতে যেতে হবে। কমিশনের ওই আধিকারিক আরও বলেছেন, "ভোটারদের কাছ থেকে হাতে লেখা বিবৃতিও নেওয়া হবে, যেখানে তাঁরা নিশ্চিত করবেন যে, ফর্মগুলি তাঁদের উপস্থিতিতে পূরণ করা হয়েছে। গণনা এবং ফর্ম পূরণের পর যদি কোনও ভুয়ো বা মৃত ভোটার শনাক্ত হয়, তবে এর দায়ভার সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের BLO-র উপর বর্তাবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+