শুক্রবার নামছে ১ হাজার কোম্পানি আধাসেনা, আসছে কমিশনের টিমও, ভোট দামামা বাজল বঙ্গে

একদিকে শুক্রবারই রাজ্যে আসছে আধাসেনার বিশেষ বাহিনী, অন্যদিকে নির্বাচন কমিশনের বিশেষ বাহিনী শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে পশ্চিমবঙ্গে।

একদিকে শুক্রবারই রাজ্যে আসছে আধাসেনার বিশেষ বাহিনী, অন্যদিকে নির্বাচন কমিশনের বিশেষ বাহিনী শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে পশ্চিমবঙ্গে। উচ্চ পর্যায়ের কমিটি ডেপুটি কমিশনারের নেতৃত্বে রাজ্যে আসছে। এছাড়াও সেই দল অসম, ত্রিপুরা ও মণিপুরেও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে যাবে।

শুক্রবার নামছে আধাসেনা বাহিনী, আসছে কমিশনের টিমও

বুধবার বিজেপি কমিশনে গিয়ে দাবি জানায় যাতে পশ্চিমবঙ্গের সবকটি কেন্দ্রকে চরম স্পর্শকাতর হিসাবে ঘোষণা করে কমিশন ব্যবস্থা নেয়। যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জোর প্রতিবাদ জানিয়েছে।

শনিবার সুদীপ জৈনের নেতৃত্বে একটি দল বাংলায় আসবে। সেখান থেকে রবিবার ত্রিপুরা, সোমবার অসম ও মঙ্গলবার মণিপুর যাবে।

এর পাশাপাশি জানা গিয়েছে, শুক্রবার রাজ্যে আসছে ১ হাজার আধাসেনা। দুই পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই দিনাজপুর ও কলকাতাতেও আধাসেনা মোতায়েন করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+