Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ECI: ব্যাঙ্ক থেকে টাকা তুললেই অ্যালার্ট যাবে কমিশনে! 'মানি পাওয়ার' রুখতে বড় পদক্ষেপ

Election Commission of India: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা হয়ে গিয়েছে! বাংলা সহ দেশের একাধিক রাজ্যে সাত দফায় নির্বাচন হতে চলেছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে মাসল, মানি পাওয়ার নিয়ে আগেই বার্তা দেওয়া হয়েছে।

এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আয়কর দফতর, শুল্ক দফতর-সহ মোট ২২টি এজেন্সিকে ময়দানে নামানো হয়েছে। যথেচ্ছ ভাবে কালো টাকার ব্যবহারে এই সমস্ত এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবার আরও কড়া পদক্ষেপ কমিশনের। টাকা পাচার রুখতে ব্যাঙ্কগুলির উপরও চলবে নির্বাচন কমিশন (Election Commission of India) ।

Election Commission of India

এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের। আর সেজন্য বিশেষ অ্যাপও লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে সেই অ্যাপ কাজ করা শুরুও করে দিয়েছে। জানা গিয়েছে, দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে এক লাখ টাকার বেশি তোলা হলে সঙ্গে সঙ্গে অ্যাপে তথ্য চলে আসবে। এমনকি কোন ব্যক্তি কোন ব্যাঙ্ক থেকে সেই টাকা তুললেন সেই তথ্যও চলে আসবে।

এক্ষেত্রে কমিশনের নয়া ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএসএমএস অ্যাপ যুগান্তকারী হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই অ্যাপকে হাতিয়ার করেই কালো টাকার রমরমা রুখতে চাইছে কমিশন। অন্যদিকে এটিএমে টাকা ভরার জন্য ব্যবহৃত ভ্যানেও বিশেষ কিআউআর কোড বসাচ্ছে নির্বাচন কমিশন। ভ্যানগুলিকে নির্বাচনের কোনও কাজে ব্যবহার করা হচ্ছে কিনা সেদিকে বিশেষ নজরদারী চালানো হচ্ছে। এর আগে ব্যাঙ্ক বা এজেন্সি অনুমোদিত টাকার গাড়িগুলিকে নাকা চেকিংয়ের বাইরে রাখা হত।

কিন্তু এবার তা হচ্ছে না। এই সমস্ত ভ্যানগুলিতেও নজরদারি চালানো হবে। ইতিমধ্যে নির্দেশিকা নির্বাচন কমিশনের। প্রতি ব্যাঙ্কের জন্য একটি করে আলাদা কিউআর কোড রাখবে নির্বাচন কমিশন। ব্যাঙ্ক অনুমোদিত এই সমস্ত ভ্যানে ওই কোড বসানো হচ্ছে। কোডের সঙ্গে টাকার পরিমাণ বলা থাকবে। আর তা যদি না মেলে তাহলে টাকাকে বেআইনি বলে গন্য করা হবে। স্পষ্ট করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে তারকা প্রচারক আদর্শ নির্বাচনী আচরণবিধি নিয়েও কড়া জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে নিয়ম যদি না মানা হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট দলের স্বীকৃতি কিংবা ভোট প্রতীক বাজেয়াপ্ত করার মতো কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফে নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+