তফশিলিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, তৃণমূল প্রার্থী সুজাতাকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের
৬ এপ্রিল তৃতীয় দফা ভোটের দিন বিতর্কিত মন্তব্য করেছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। ১০দিন পর তাঁকে শোকজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।
৬ এপ্রিল তৃতীয় দফা ভোটের দিন বিতর্কিত মন্তব্য করেছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। ১০দিন পর তাঁকে শোকজের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। তফশিলি জাতি-উপজাতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সুজাতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চম দফা ভোটের আগের দিনেই এই শোকজ নোটিশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃতীয় দফায় ভোটের দিন সংবাদমাধ্যমে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, এখানকার এসসি-এসটি ভোটাররা হচ্ছে ভিখিরি। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের জন্য এত কিছু করেছে, তা সত্ত্বেও সামান্য কটা টাকার জন্য ওরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেল। তাঁর এই মন্তব্যের জেরেই সুজাতা মণ্ডল খাঁকে শোকজ করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর সুজাতা জানিয়েছেন, এই শোকজের নেপথ্যেো রয়েছে বিজেপির হাত। বিজেপির স্বভাব এমনই যে ভোটের দিন তফশিলি প্রার্থীকে মারধর করেছে। এখন আবার শোকজন করাচ্ছে। এর আগে ভোট চলাকালীন বেফাণঁস মন্তব্য করায় শোকজের মুখে পড়তে হয়েছে তৃণমূল-বিজেপির বেশ কিছু হেভিওয়েট নেতাকে।
নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়তে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহাকেও। জবাবে সন্তুষ্ট না হওয়ায় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টার ব্যান করে। দিলীপ ঘোষকেও ২৪ ঘণ্টা ব্যান করা হয়। রাহুল সিনহা ব্যান হন ৪৮ ঘণ্টার জন্য।












Click it and Unblock the Notifications