করোনার বাড়বাড়ন্তে ২২ জানুয়ারি পুরভোট নিয়ে কমিশনকে ভেবে দেখার বার্তা বিজেপির! জবাব তৃণমূলের
রাজ্যে হঠাত করোনার সংক্রমণ উপরের দিকে। ওমিক্রনও চোখ রাঙাচ্ছে। এই অবস্থায় ফের একবার বিধি নিষেধের পক্ষে রাজ্য সরকার। সম্ভবত আগামী তিন জানুয়ারি থেকেই রাজ্যে কড়া করোনা বিধি লাঘু করা হতে চলেছে। এমনকি আজ বুধবার মুখ্যমন্ত্রীর দ
রাজ্যে হঠাত করোনার সংক্রমণ উপরের দিকে। ওমিক্রনও চোখ রাঙাচ্ছে। এই অবস্থায় ফের একবার বিধি নিষেধের পক্ষে রাজ্য সরকার। সম্ভবত আগামী তিন জানুয়ারি থেকেই রাজ্যে কড়া করোনা বিধি লাঘু করা হতে চলেছে। এমনকি আজ বুধবার মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ অনুযায়ী কনটেনমেন্ট জোনও ফের একবার ফিরছে কলকাতা।

ওয়ার্ড ভিত্তিক এই জোন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে লোকাল ট্রেন, স্কুল কলেজও বন্ধের পক্ষে রাজ্যের প্রশাসনিক প্রধান। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি ভোট করা নিয়ে ভাবার দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আজ বুধবার সাংবাদিক বৈঠকে মুখোমুখি সুকান্ত মজুমদার। সেখানে তিনি বলেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনকি ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি ভোট করানোটা সম্ভব কিনা তা নিয়ে ভেবে দেখার দাবি বিজেপি রাজ্য সভাপতির। এই বিষয়ে সরকার এবং নির্বাচন কমিশনকে শহরের বিশেষজ্ঞ এবং ডাক্তারদের নিয়ে একটা কমিটি তৈরির কথাও বলেন সুকান্ত। তাঁদের কাছ থেকেই ভোট করানো নিয়ে কমিশনের এবং রাজ্যের পরামর্শ নেওয়া উচিৎ বলে দাবি তাঁর। তাহলে তারিখ নিয়ে ভাবা উচিৎ বলে
যদিও সুকান্ত মজুমদারের এহেন দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর রায় বলেন, এই সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশন নেবে। আগামিদিনে যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও কি এক দাবি করেছে? প্রশ্ন তৃণমূল সাংসদের।
তাঁর মতে, এই বিষয়ে বিজেপি ভালো বলতে পারবে বলে দাবি। কারণ ওনারাই কেন্দ্রের ক্ষমতায় আছেন। অন্যদিকে সৌগত রায়ও এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁর মতে, কমিশনকে এই বিষয়ে মনে হলে সুকান্তবাবুরা জানাক। চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবে কমিশন। বাইরে বলে কি লাভ? প্রশ্ন সৌগত রায়ের।
অন্যদিকে রাজ্যে যেখানে করোনা-ওমিক্রন বাড়ছে সেখানে তিন তারিখ থেকে কেন বিধি নিষেধ? তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। মহারাষ্ট্র সরকার বিরোধী হয়েও তারা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই রাজ্যে এত দেরি কেন? মাননীয়া মুখ্যমন্ত্রী তা বলতে পারবেন বলে কটাক্ষ সাংসদের।
তাঁর মতে, সংক্রমণ হয়ে যাওয়ার পর বিধি নিষেধ ভেবে লাভ নেই। এই প্রসঙ্গেও সুকান্ত মজুমদারকে জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ। তাঁর মতে, সরকার এই বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল। আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, মনে করেন সুখেন্দু শেখর রায়।
অন্যদিকে এদিন একাধিক বিষয়ে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যার পালটা জবাব দেন তৃণমূল সাংসদও। যা নিয়ে জোর রাজনৈতিক চর্চা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications