Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abhishek Banerjee: অভিষেকের কপ্টারে তল্লাশি! বিস্তারিত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশির ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন (Election Commission of India)। তলব করা হল বিস্তারিত রিপোর্ট। জেলা নির্বাচনী আধিকারিকদের এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এমনটাই জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অরিন্দম নিয়োগী। ঠিক কি ঘটেছিল, জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়া সফরের যাওয়ার সময় হেলিকপ্টার পরিদর্শনে যান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্য (Election Commission of India)। সোমবারই কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে এদিন সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন।

Abhishek Banerjee

বলেন, আয়কর দফতর তল্লাশি চালাতেই পারে। সারা বছরই করে থাকে। কিন্তু কিছু না পাওয়ার পরেও ট্রায়াল রান আটকে দেওয়া হয়। আর তা কখনই আয়কর দফতর পারে না বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই বিষয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানান তিনি (Abhishek Banerjee)।

এরপরেই এই বিষয়ে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। ঘটনার বিস্তারিত্ রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকদের জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট দেখেই ব্যবস্থা বলেও ইঙ্গিত করা হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রবিবার নির্বাচন কমিশনের একটু সূত্রের দাবি ছিল, , এটা একেবারেই রুটিন নজরদারি। ভোটপ্রচারে আকাশ পথে যাচ্ছেন এমন সমস্ত নেতাদের ক্ষেত্রেই একই ভাবে এই নিয়ম মেনে চলা হয় বলেও দাবি।

যদিও বিষয়টি নিয়ে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে শাসকদল তৃণমূল (TMC)। অন্যদিকে সিইও দফতর থেকে অসত্য রিপোর্ট পাঠানো হচ্ছে বলে দাবি সিপিএম নেতা শমীক লাহিড়ী। বলেন, আমাদের প্রার্থী কে বাধা দেওয়া হচ্ছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট অভিষেক বন্দোপাধ্যায় বাড়ির সামনে প্রচার করতে দেওয়া হচ্ছে না। জেলাতে আধিকারিকরা পক্ষপাতিত্ব করছেন।

আমরা বলেছি যারা আপনাদের রিপোর্ট দিচ্ছে অসত্য দেওয়া হচ্ছে। এই অবস্থায় কীভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম নেতা। এদিন মুখ্য নির্বাচন কমিশনে অভিযোগ পর্যন্ত এই বিষয়ে জানান তিনি। শুধু তাই নয়, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা হচ্ছে। এমনকি সুবিধা পোর্টালে কনট্র্যাকচুয়াল কর্মীদের ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও দাবি শমীক লাহিড়ীর। পাশাপাশি রামনবমীর দিনে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও এদিন জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+